কলকাতা: মোথাবাড়িকাণ্ডে এবার NIA-র হাতে গ্রেফতার কংগ্রেস প্রার্থী। কলকাতায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। সব মিলিয়ে মোথাবাড়িকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩০। গত ১ এপ্রিল মোথাবাড়িতে ব্লক ২ BDO অফিসে বিচারকদের আটকে রাখায় মূল অভিযুক্ত সায়েম। মোথাবাড়ির কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বেআইনিভাবে BDO অফিসে উত্তেজিত জনতাকে জড়ো করার অভিযোগ রয়েছে। (Mothabari Congress Leader Arrested)

Continues below advertisement

মোথাবাড়িকাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সায়েমকে। NIA-র দাবি, মোথাবাড়িতে বিডিও অফিস ঘেরাওয়ের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। বেআইনি ভাবে লোক জমায়েত, উস্কানিমূলক মন্তব্যও করতে শোনা যায় তাঁকে। গত এপ্রিল মাসে মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার গ্রহণ করে NIA. এর আগে কালিয়াচক থানায় সায়েমকে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি কলকাতায় জাতীয় তদন্তকারী সংস্থার দফতরে ডেকে পাঠানো হয়েছিল। আর তার পরই গ্রেফতার করা হল।  (Mothabari Case)

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে সেনা-পুলিশ মুখোমুখি! থানায় হামলা, ভাঙচুর, অফিসারদের মারধরের অভিযোগ, দায়ের হল মামলা

Continues below advertisement

গত ১ এপ্রিল মালদার মোথাবাড়িতে সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজে আসা বিচারকরা ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। অভিযোগ ছিল, দুপুর থেকে BDO অফিসে আটকে রাখা হয় তাঁদের। মাঝরাতে কোনওমতে বেরোলেও, রাস্তায় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। এক বিচারকের অডিও রেকর্ডিং ভাইরাল হয়, যাতে তাঁকে বলতে শোনা যায়, "আমাদের উপর হামলা হয়েছে। ইট ছোড়া হচ্ছে আমাদের দিকে। কিছু হলে সন্তানদের দেখবেন প্লিজ।" সেই ঘটনার তদন্তভার NIA-র হাতে উঠেছে। তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতার হলেন সায়েম।  (Mothabari Case)

আরও পড়ুন: অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের

মোথাবাড়িকাণ্ডে এর আগে গ্রেফতার হন ISF প্রার্থী শাহজাহান আলি কাদরি। গ্রেফতার হন গোলাম রব্বানিও। AIMIM নেতা তথা আইনজীবী মোফাক্কারুল ইসলামকে গ্রেফতার করা হয় বাগডোগরা বিমানবন্দর থেকে। মোথাবাড়িকাণ্ডে তাঁকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়। একটি ভিডিও সামনে আসে, যেখানে গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা যায় তাঁকে। পুলিশের দাবি ছিল, মোফাক্কারুলই মূল ষড়যন্ত্রকারী

এর পাশাপাশি, পথ অবরোধের ঘটনায় মালদায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য শামসুল হকও গ্রেফতার হয়েছেন। মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা তিনি। গত ২ এপ্রিল SIR-এর বিরুদ্ধে প্রতিবাদে পুরাতন মালদার নারায়ণপুরে ১২  নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। সেই অবরোধে তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যর মদত ছিল বলে অভিযোগ। ২০ থেকে ২১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল ওই ঘটনায়।