মোথাবাড়ি: বিচারকদের উপর হামলা, যা নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। মোথাবাড়িকাণ্ডে এবার ২ মাসে তদন্ত শেষের নির্দেশ দেওয়া হল। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২ মাসে NIA-কে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। তদন্ত শেষ হলে চার্জশিট দিন, নির্দেশ প্রধান বিচারপতির। মোথাবাড়িতে SIR-শুনানিতে বিচারকদের উপর হামলা। ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। 

Continues below advertisement

SIR চলাকালিন বিচারকদের ওপর হামলা হয়েছিল মোথাবাড়িতে। উল্লেখ্য, সেখানে জুডিশিয়াল অফিসার বা বিচারকদের উপরে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্ত করতে নেমে, এনআইএ শুরুতেই রিরেজিস্টার করে মোট ১২টি এফআইআর। এরপর তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন গ্রেফতার হয়। হেফাজতে নেওয়া হয়, মোফাক্কারুল ইসলামকেও। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে, বেশকিছু ইলেকট্রনিক এভিডেন্স সেগুলি খতিয়ে দেখে, সিসি ক্যামেরা ফুটেজ ও মোবাইলের ভিডিও খতিয়ে দেখে। এনআইএ সূত্রে দাবি করা হয়েছিল যে বেশ কয়েকজনকে প্রয়োজন রয়েছে আরও জিজ্ঞাসাবাদ করার। সেই মর্মেই ৯ জনকে তলব করা হয়েছিল আগেই। যেটা জানা যাচ্ছে, এই ৯ জনের মধ্যে একজন রয়েছেন, সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। 

Continues below advertisement

এই ঘটনার পরই সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন এবিপি আনন্দ-কে জানিয়েছিলেন, ' আমার কাছে ৮ জন কল করেছে। আট-দশজনের মত আমাদের কাছে এসেছে। সমস্ত আমাদের নেতৃত্বরাই রয়েছে। ...' পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেছেন, এটা কাউন্টিংয়ের আগে কেন, ভয় দেখানো , যাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে যায়, কিন্তু নামটা তৃণমূল কংগ্রেস। লড়াই করেই আমরা এই জায়গাতে এসেছি।'

উল্লেখ্য, ভোটে বিজেপির নজরকাড়া সাফল্যের মাঝেও কিন্তু মাথাবাড়িতে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নজরুল ইসলাম। তিনি মোট ১০৪৯৬ ভোটে হারিয়েছিলেন বিজেপির প্রার্থী নিবারণ ঘোষকে।