মুর্শিদাবাদ, রাজীব চৌধুরী: কুপিয়ে খুন এক যুবককে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামে। সেখানে নবগ্রাম থানার খাজুরিয়া গ্রামে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হল একজনকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রবিবার সকালে খুনি ও খুন হওয়া ব্যক্তি  দুজনেই মাঠে এসেছিল। তাঁরা কোথা থেকে এসেছে বা কোন দিক থেকে এসেছে, এই নিয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। কিন্তু এর মাঝেই হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় এক কৃষককে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই পুরনো কোনও বিবাদের ফলে এই খুন হতে পারে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Continues below advertisement

দু'দিন আগেই একটি খবর প্রকাশিত হয়েছিল যে নদিয়ার ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাটায় এক স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের নাম বিকাশ দাস, বয়স ৪৯ বছর। পরিবারের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক কোপ মারার পর তাঁর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।  বঙ্গে ফের ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। মাথায় আঘাত করে, অ্যাসিড ঢেলে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা। খুন করার পর দোকান থেকে সোনার গয়না ও নগদ প্রায় তিন লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে দাবি পরিবারের। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়ংঘাটা স্টেশনের কাছে জাগ্রতপাড়ায় বিকাশ দাসের একটি সোনার দোকান ছিল। এছাড়াও রানাঘাটেও তাঁর আরও একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করার কথা থাকলেও, বন্ধক রাখা সোনার গয়না ছাড়িয়ে নিতে কয়েকজন গ্রাহক আসবেন বলে তিনি দোকানেই অপেক্ষা করছিলেন। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ স্থানীয় এক ব্যবসায়ী বিকাশের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে জানান, দোকানের ভিতরে বিকাশ অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। 

এরপর এই খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে পড়ে রয়েছেন তিনি। মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। অভিযোগ, এরপরও তাঁর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। দ্রুত তাঁকে সব্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Continues below advertisement