নদিয়া: গুরুতর অভিযোগ তুলে, করিমপুরের তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের ওপর চড়াওয়ের অভিযোগ। বিক্ষোভ স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের।
তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্কুল পড়ুয়াদের ওপর চড়াওয়ের অভিযোগ
তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ। আজ সন্ধেয় টিউশন থেকে ফিরছিল ছাত্র-ছাত্রীরা। বারবার হর্ন দেওয়া সত্ত্বেও তৃণমূল বিধায়কের গাড়িকে জায়গা না দেওয়ার অভিযোগ। গাড়িতে ছাত্রছাত্রীদের ওপর চড়াও তৃণমূল বিধায়ক, অভিযোগ স্থানীয়দের। ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ, প্রতিবাদে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ। নেপথ্যে বিজেপি, পাল্টা দাবি তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের।
একইদিনে আরও একটি ভয়াবহ অভিযোগ ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে
প্রসঙ্গত, এদিনই আবার আরও একটি ভয়াবহ অভিযোগ উঠেছে ব্যারাকপুরে। সেখানে অভিযুক্ত শাসকদলের কাউন্সিলর। ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। ইতিমধ্য়েই গ্রেফতার উঃ ব্যারাকপুরের ২৩নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। এবার অভিযুক্ত কাউন্সিলরকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছেতৃণমূল। মূলত বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধরের অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে ৮১ বছরের তুলসী অধিকারীকে লাথি মারার অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়েছে। আটক তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।অভিযোগ ৮১ বছরের বৃদ্ধ তুলসী অধিকারীকে লাথি মারা হয়েছিল রাস্তার উপরে। তখনই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।
কিন্তু কীভাবে মারা হল , কেন মারা হল ? তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই তথ্যপ্রদান যোগাড়, এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তাঁর কাছেই ওই তুলসী অধিকারীর পরিবার দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলেন যে, তাঁদের প্রতিবেশী একটি বেআইনি নির্মান করছিল। অর্থাৎ বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ উঠছে, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায়, ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, 'স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে, জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না বলেই...দল ( তৃণমূল কাউন্সিলর) রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করল। ..প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবে। আইন আইনের পথে চলবে। '