পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরেছে, যাঁরা এক সময় লুঠ করেছেন, তাঁরা নিজেরাই টাকা ফেরাচ্ছেন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী এলেন হুগলির তারকেশ্বরে। তারকেশ্বরের হেলিপ্যাডে নামল তাঁর কপ্টার। 'পশ্চিমবঙ্গ দিবস' অনুষ্ঠানের মঞ্চে উঠে বক্তব্য রাখলেন তিনি।

প্রেক্ষাপট
২ দিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে কর্মসূচি। হবে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও। দুপুর সাড়ে ৩টে নাগাদ প্রধানমন্ত্রী আসবেন হুগলির তারকেশ্বরে। নামবেন তারকেশ্বর হেলিপ্যাডে। সেখান থেকে যোগ...More
তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে অনুষ্ঠান শেষে অকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন তিনি।
কংগ্রেস, বাম থেকে তৃণমূল, আগের সরকার পশ্চিমবঙ্গকে অনুপ্রদেশকারীদের ঘাঁটি বানিয়েছে। আমাদের সংকল্প, আগের সরকারের ভুলের পুনরাবৃত্তি হতে দেব না। দশকের পর দশক ধরে কুশাসন, পিছিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। আপনারা পরিবর্তনের সংকল্প নিয়েছিলেন, আমাদের আশীর্বাদ করেছেন। এখন সারা দেশ দেখছে, কীভাবে পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে। আয়ুষ্মান থেকে অন্নপূর্ণা ভাণ্ডার, সবকিছুর সুবিধা মিলছে। সীমান্তে কাঁটাতারের জন্য জমি দিচ্ছিল না আগের সরকার। বিজেপি ক্ষমতায় আসার পর জমি পেয়েছে BSF। পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরেছে। যাঁরা আপনাদের লুঠেছেন, তাঁরা এখন নিজেরাই টাকা ফেরাচ্ছেন। এখন সিন্ডিকেট-রাজ বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গে কাটমানি শেষ, কাজ শুরু। রাজ্যে PM ফসল বিমা যোজনা চালু। ডিজিটাল এগ্রিকালচার মিশনে জুড়ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ আর থামবে না, ইতিহাস গড়বে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি