কলকাতা: আজ দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডে ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের মেগা-ইভেন্ট। রেড রোডে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিআন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় মহাযোগ। রেড রোডে সাজো সাজো রব। রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Continues below advertisement

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার 'টাকা ট্রান্সফার' কবে ? নবান্নে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, এখনও অবধি কত জনের ভেরিফিকেশন আপলোড হয়েছে ? জানালেন বিস্তারিত

Continues below advertisement

কলকাতা-সহ রাজ্য়জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। জেলায় জেলায় দেখা গেল বিভিন্নরকম ছবি। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। আজ মালদার সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্য়দিকে, হুগলির শ্রীরামপুরের গঙ্গার তীরবর্তী এলাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্য়ের প্রতিমন্ত্রী ও বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। পশ্চিম বর্ধমানে দামোদর নদের পাড়ে বালির চরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও যোগাভ্য়াস করেন বহু মানুষ। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয়েছে পুরুলিয়াতেও। অংশ নেন পুলিশ আধিকারিক থেকে স্কুলের পড়ুয়ারা। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম চত্বরে সাড়ম্বরে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। আজ সকালে বিশ্বভারতীর গৌর প্রাঙ্গনে আয়োজন করা হয় অনুষ্ঠানের। উপস্থিত  কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।