কলকাতা: NCPI-এর অস্বস্তি বাড়িয়েই চলেছেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের তিন সাংসদ। আমরা বিজেপিতেও যাব না, NDA-তেও যাব না। ফের একথা জানালেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের (Abu Taher Khan)। আবু তাহেরদের বক্তব্যকে সমর্থন জানালেন কালীঘাট তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)।

Continues below advertisement

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বেরিয়ে এসেছিলেন ২৮ জনের মধ্য়ে ২০ জন লোকসভার তৃণমূল সাংসদই। কিন্তু তাঁদের রাজনৈতিক ভবিষ্য়ত কি এখন অনিশ্চিত? মুর্শিদাবাদের NCPI সাংসদ (বিদ্রোহী তৃণমূল) আবু তাহের স্পষ্ট জানাচ্ছেন, ‘আমরা বিজেপিতেও যাব না, NDA-তেও যাব না।’

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের চিঠির প্রেক্ষিতে লোকসভার স্পিকার তাঁদের কাছে উত্তর চেয়েছিলেন! কিন্তু অবস্থান জানাতে আরও আরও ৩ সপ্তাহ সময় চেয়েছেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদাররা!। এই আবহেই NCPI-এর শীর্ষ নেৃতৃত্বের অস্বস্তি আরও বাড়াচ্ছেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের ৩ সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান।

Continues below advertisement

আরও পড়ুন:- কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে হোটেলে দুষ্কৃতী হামলা, মারধর, ভাঙচুর 

আবু তাহেরকে বলতে শোনা যায়, ‘ আমরা একটা কথা পরিষ্কার বলি, যে আমরা এখন এমন একটা অবস্থান আমাদের বর্তমানে, যে NCPI যদি কাল NDA-এর সঙ্গে যোগ দিতে চাইছে, বা যোগ দেবে কিছু লোক ভাবছে, আমরা সেই সব দিকে নেই। আমরা বিজেপিতেও যাব না, NDA-তেও যাব না।‘ এর মাঝে তাঁদের কাছে যে কালীঘাট তৃণমূলের তরফেও বার্তা আসছে, সে কথা স্বীকার করে আবুর তাহের যোগ করেন, ‘নিশ্চয়ই বিভিন্ন দিক থেকে আমাদের কাছে অনেক বার্তাই আসছে।’

সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়, কাকলি ঘোষ দস্তিদাররা বারবার বলছেন, তাঁরা NDA শরিক! অথচ তাঁদের সঙ্গী সাংসদরাই বারবার বেসুরো গাইছেন! আবু তাহের আগেও জানিয়েছিলেন তাঁরা NDA-র মিটিংয়ে আমরা যাবেন না। তাঁরা বিজেপিতেও যে যাবেন না, সেই অবস্থানও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই আবহে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘এটা তাঁদের আদর্শগত প্রশ্ন থাকতে পারে, বা মানুষের কাছে জবাবদিহি করার প্রশ্ন থাকতে পারে। সেই জন্য তারা হয়তো ভাবছে এই কথাটা। আমি মনে করি, সঠিক ভাবছে।’

লোকসভায় তৃণমূলের মোট সদস্য় সংখ্য়া ছিল ২৯। তার মধ্য়ে, বসিরহাটের সাংসদ হাজি নুরুলের মৃত্য়ুর পর, সংখ্য়াটা হয় ২৮। রাজ্য়ে পালাবদলের পর, ২০ জন তৃণমূলের সাংসদ যোগ দেন NCPI-তে। দলত্য়াগ বিরোধী আইনে যাতে না পড়তে হয়, তারজন্য় বিজেপিতে যোগ দিতে NCPI-সাংসদদের প্রয়োজন দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা, অর্থাৎ, ১৯ জন সাংসদ। কিন্তু মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ যদি তাঁদের সঙ্গে না থাকেন, সেক্ষেত্রে, সংখ্য়াটা হবে ১৭। তাই সব মিলিয়ে অস্বস্তি বেড়েই চলেছে NCPI-র।