সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, কলকাতা: "খুব তাড়াতাড়ি ক্ষমতায় ফিরবে তৃণমূল।" মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই মন্তব্য ঘিরে এখন তোলপাড় রাজনীতি। কটাক্ষ ছুড়ে দিচ্ছেন তাঁর একসময়ের সহযোগীরাই। পাল্টা আক্রমণ শানিয়েছে কালীঘাট তৃণমূল।

Continues below advertisement

আরও পড়ুন, “পোর্টালের সমস্যার সমাধান মিলেছে, টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে”, বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

"খুব তাড়াতাড়ি ক্ষমতায় ফিরবে তৃণমূল", ভবিষ্য়দ্বাণী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের

২৮ অগাস্ট, তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে এমনই ভবিষ্য়দ্বাণী করতে দেখা গেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন তাঁর এক সময়ের ঘনিষ্ঠ সহযোগীরাও। (বিদ্রোহী তৃণমূল) NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, এরকম হয় নাকি কখনও! একটা নির্বাচিত সরকার, বিপুল জনাদেশ নিয়ে এসেছে পশ্চিমবাংলায়। খুব ভাল কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, সেখানে ফিরছে কী করে? কথাগুলো বলার আগে ভাবতে হবে তো।

মমতাকে কটাক্ষ তৃণমূলত্যাগী NCPI সাংসদ শর্মিলার ভোটে ভরাডুবির পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন তৃণমূলের অধিকাংশ বিধায়ক থেকে সাংসদরা। বিধানসভায় দু'ভাগ হয়েছে তৃণমূল। লোকসভার ২০ জন সাংসদ NCPI-তে মিশে গিয়ে এখন NDA-র সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সমালোচনার সুর তাঁদের গলায়।(বিদ্রোহী তৃণমূল) NCPI সাংসদ  শর্মিলা সরকার বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত ডিনায়ালের (অস্বীকার) মধ্যেই আবদ্ধ  আছেন। কারণ এতদিন হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের এখন কীরকম অবস্থা। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই জায়গাতেই, ডিনায়ালে (অস্বীকার) আটকে আছেন এখনও ডিপ্রেশন বা তার সঙ্গে অ্যাকসেপ্টেন্সের (স্বীকার) জায়গায় পৌঁছতে পারেননি। আমার মনে হয় আরও কিছুদিন সময় লাগবে ওঁর এই স্টেজ থেকে বেরোতে।

" ৫ বছর বলেছেন, তবু যে বলেননি ৫ মাসে ফিরে আসবেন, এটাই অনেক"

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ৬ (মে) তারিখের মিটিংয়ে শুনেছিলাম ডক্টর মমতা ব্যানার্জি ১৮০টা সিট জিতেছেন, আবার ১৯ (মে) তারিখ গিয়ে শুনলাম ২৩০টা সিট জিতেছেন। কী বলি বলুন তো এগুলো।  ৫ বছর বলেছেন, তবু যে বলেননি ৫ মাসে ফিরে আসবেন, এটাই অনেক। এই সমস্ত কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে কালীঘাট-তৃণমূল।তৃণমূলকে সরিয়ে পরিবর্তন এনেছে রাজ্যবাসী। সবে ১০০ দিন পার করেছে শুভেন্দু অধিকারীর বিজেপির সরকার। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে পরিবর্তনের ভবিষ্য়দ্বাণী শুনে, রাজনীতিতে শুধুই কটাক্ষ আর কটাক্ষ।