সমীরণ পাল, বসিরহাট: জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে ভাগ্যের কথা বলে থাকেন অনেকে। ভাগ্য সহায় থাকলে কী না হয়! আবারও তার প্রমাণ পাওয়া গেল। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাটের সাত নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার বাসিন্দা অনুকূল পোদ্দার ও তার স্ত্রী রেবা পোদ্দার হাতেনাতে তার প্রমাণ পেলেন।
নেপালে হড়পা বানের (Nepal Flash Flood) কারনে নিখোঁজ ছিলেন বসিরহাটের প্রাক্তন শিক্ষক অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী। মিলছিল না কোনও খোঁজ। তবে তাঁদের সঙ্গে অবশেষে যোগাযোগ করা গিয়েছে। নেপাল থেকে সপ্তাহান্তেই সম্ভবত বাড়িও ফিরছেন তাঁরা। সম্ভবত কালই তাঁদের নিজেদের বাড়িতে দেখা যাবে।
নেপালে হড়পা বানে যেখানে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। সেখানে কেবল ভাগ্যের জোরে একটি বাস মিস করায় তাঁদের জীবন রক্ষা পেল। মানস সরোবর বেড়াতে যাওয়ার পথে নেপালের দুর্যোগের কবলে পড়ে অনুকূল পোদ্দাররা নিখোঁজ ছিলেন। তবে অবশেষে তাঁদের সঙ্গে যোগাযোগ করা গেছে। ফোনে তাঁদের কথাও হয়েছে তাঁদের প্রতিবেশীর সঙ্গে। বড় বিপদের হাত থেকে তাঁরা কোনওভাবে রক্ষা পেয়েছেন।
আরও পড়ুন:- ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের
অনুকূল ও রেবা পোদ্দারের প্রতিবেশীর কাছ থেকে জানা গেছে ভিসা সংক্রান্ত চেকিংয়ের কারণেই তাঁদের একটি বাস ছেড়ে চলে যায়। সেই দেরির কারণেই এ যাত্রায় প্রাণে বেঁচে যান তাঁরা। তাঁদের গ্রুপে একসাথে যারা গিয়েছিল তাঁরা সকলেই ভালো আছেন এবং আগামী রবিবারের তাঁরা বাড়ি ফিরবেন। আজই তাঁরা সকালে ট্রেনে উঠবেন বলে জানিয়েছেন।
অপরদিকে, নেপালে বেড়াতে গিয়ে এখনও নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় এর স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। সেই দিন থেকে দু-চোখের পাতা এক করতে পারছে না পরিবার। চরম উৎকন্ঠায় রয়েছেন শুভ্রাংশু। মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল পরিবারের সঙ্গে। তারপর আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে জানাচ্ছে পরিবার। এখনো নিখোঁজ প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। চরম উৎকণ্ঠায় পরিবার।
পরিবারের দাবি, প্রয়াত রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূর হড়পা বানের সময় ঘটনাস্থল থেকে থেকে ১০ কিলোমিটার দূরে ছিলেন। কিন্তু তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না শুভ্রাংশুর পত্নীর। সেদিন থেকেই নবান্ন ও দূতাবাসে খোঁজ নেওয়া শুরু করেন শুভ্রাংশু রায়। শুক্রবার রাতে ভিতিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও হয় শুভ্রাংশুর। ভিডিও কনফারেন্সে কথা বলেন শুভ্রাংশু ও তার দুই ছেলে-মেয়ে। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে নেপাল এম্বাসির সঙ্গে কথাও বলিয়ে দেন।
