কলকাতা: নিউ ব্যারাকপুরের তালবান্দায় বেআইনি গ্যাসের গুদাম। সিলিন্ডার থেকে গ্যাস বের করে বেআইনি কারবার। গ্যাসের অবৈধ কারবার, গুদামে ভাঙচুর উত্তেজিত জনতার। তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি থেকেও বেআইনি কারবারের অভিযোগ।
স্থানীয় মানুষের অভিযোগ যে বছর পর বছর ধরে এখানে বেআইনি গ্যাসের কারবার চলত। পুরো বিষয়টি প্রশাসনের মদতে অর্থাৎ স্থানীয় থানার মদতেই চলত, এমনই অভিযোগ। আজকে সকালে বিজেপি ক্ষোভে ফেটে পড়ে। সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ এবং বিক্ষোভে এলাকায় অশান্ত পরিস্থিতি তৈরি হয়।
বিজেপি নেত্রী বলেন, 'ওঁরা তৃণমূল করত। ১৫ বছর ধরে এটাই করে এসেছে। আমরা এখনও সহনশীল বলে এঁরা বাইরে আছে। কত বড় স্পর্ধা এঁরা এসব চালিয়ে যাচ্ছে। এদিকে মানুষ গ্যাস পাচ্ছে না। অথচ কেন্দ্রের দোষ দেওয়া হচ্ছে যে গ্যাস দিতে পারছে না কেন্দ্রীয় সরকার। অথচ এখানে এরকম ৫০০ গ্যাস সিলিন্ডার বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছে।'
স্থানীয় সূত্রে অভিযোগ, রান্নার গ্যাসের বিভিন্ন সংস্থার সিলিন্ডার এখানে মজুত করা হত। সেখান থেকে গ্যাস বের করে নেওয়া হত। কোথাও ছোট সিলিন্ডারের মজুত করা হত কোথাও বাড়ির সিলিন্ডারের মজুত করা হত। পরে চড়া দামে বিক্রি করা হত। এইভাবেই কারবার চলত।
