News Today LIVE: যোগীরাজ্যের IPS-কে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের
News Today LIVE Updates: ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার আগে কেমন রাজ্য রাজনীতির পরিস্থিতি ?
ABP AnandaLast Updated: 28 Apr 2026 02:53 PM

প্রেক্ষাপট
২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার আগে কলকাতায় উদ্ধার হল গুলি। অস্ত্র। গ্রেফতার করা হয়েছে একজনকে। জানা গিয়েছে, ভোটের মুখে চিৎপুরে অস্ত্র, গুলি-সহ গ্রেফতার হয়েছে একজন। চিৎপুরে কলকাতা পুলিশের...More
২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার আগে কলকাতায় উদ্ধার হল গুলি। অস্ত্র। গ্রেফতার করা হয়েছে একজনকে। জানা গিয়েছে, ভোটের মুখে চিৎপুরে অস্ত্র, গুলি-সহ গ্রেফতার হয়েছে একজন। চিৎপুরে কলকাতা পুলিশের STF-এর অভিযান চলাকালীন মিলেছে সাফল্য। ভোটের মুখেই কলকাতায় উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি। সব সমেত বিহারের এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, ধৃত শামিম আলম বিহারের নওয়াদার বাসিন্দা। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে নিউটাউনে কন্ট্রোলরুম খোলা হল কেন্দ্রীয় বাহিনীর তরফে। এই কন্ট্রোলরুম থেকেই নজরদারি চালানো হবে ১৪২ টি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। শ্রীরামপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ। ভোট কিনতে বিজেপির বিরুদ্ধে টাকা বন্টনের অভিযোগ তৃণমূলের। 'মিথ্যে অভিযোগ, গাড়িতে তল্লাশি করে প্রমাণ করুক', পাল্টা চ্যালেঞ্জ করে গাড়ি নিয়ে থানায় বিজেপি প্রার্থী।টাকা ছড়ানোর অভিযোগে মার, মিলল শুধু মিষ্টির হাঁড়ি ! টাকা ছড়ানোর অভিযোগে গাড়ি আটকে বিজেপি কর্মীদের মার। বিজেপি কর্মীকে মার, তল্লাশিতে মিলল শুধু মিষ্টির হাঁড়ি, জামা-কাপড়! বেলুড়ে বিজেপির প্রতীক দেওয়া গাড়িতে তৃণমূল সমর্থকরা চড়াও। বিজেপির প্রতীক লাগানো গাড়িতে টাকা ছড়ানোর অভিযোগ। অভিযোগ, বেলুড়ের একটি বাড়িতে গাড়ি আসতেই আটক করে তৃণমূল। ভোটের প্রচারে 'আক্রান্ত' নির্দল প্রার্থী রাজন্যা হালদার। সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী রাজন্যা হালদার। তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ। এলাকার সমস্যার কথা বলতেই মার, আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রেশনা মণ্ডলের স্বামী শাহেনশাহ। পাল্টা রাজন্যার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। দ্বিতীয় দফার ভোটের আগে হালিশহরে গুলি ! হালিশহরের ৮ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ যুবক। পেটে গুলি, আহত ভর্তি কল্যাণী JNM হাসপাতালে। আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার ২ দিন আগে হালিশহরে গুলি চলার খবর পাওয়া গিয়েছে। ভোটের আবহে ফের একবার রাজ্যের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ভোটের ১দিন আগে তৃণমূলের ৩ কাউন্সিলর গ্রেফতার। পানিহাটিতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু। ভাটপাড়ায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। গোঘাটে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। গোঘাটে বিজেপির ঘিরে উত্তপ্ত গোঘাট। গোঘাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। একের পর এক গাড়ি, বাইক ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ।
Election News 2026 Live : যোগীরাজ্যের IPS-কে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের
যোগীরাজ্যের IPS-কে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। ভিডিও পোস্ট করে IPS অজয় পাল শর্মাকে নিশানা মহুয়ার। 'আশা করি, আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভাল'। যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্টকে কটাক্ষ করে পোস্ট তৃণমূল সাংসদের।