News Live Updates: ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ, কমিশনকে জানাল আধার কর্তৃপক্ষ

News Live: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP AnandaLast Updated: 12 Nov 2025 11:27 PM

প্রেক্ষাপট

সিসি ক্যামেরার ফুটেজে বন্দি দিল্লি বিস্ফোরণের মুহূর্ত। সন্ধে ৬টা বেজে ৫০ মিনিটে বিস্ফোরণ, তারপরেই ব্ল্যাকআউট সিসি ক্যামেরা। দিল্লি বিস্ফোরণ আত্মঘাতী হামলা নয়। ষড়যন্ত্র ফাঁস, একের পর এক গ্রেফতারের পর ধরা পড়ে...More

Delhi Blast: 'চক্রান্তের নেপথ্যে যারা, কাউকেই ছাড়া হবে না', হাসপাতালে আক্রান্তদের দেখতে গিয়ে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর

'চক্রান্তের নেপথ্যে যারা, কাউকেই ছাড়া হবে না', হাসপাতালে আক্রান্তদের দেখতে গিয়ে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর। ভুটান থেকে দিল্লি ফিরেই LNJP হাসপাতালে প্রধানমন্ত্রী। দেখা করলেন আহতদের সঙ্গে, কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট প্রধানমন্ত্রীর। 

Delhi Blast: দিল্লি বিস্ফোরণকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়

দিল্লি বিস্ফোরণকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। ফরিদাবাদে জঙ্গি মডিউল-যোগে ধৃত চিকিৎসক মুজাম্মিল ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। দিল্লি বিস্ফোরণের সন্দেহভাজন মূল চক্রী উমর উন নবির ঘনিষ্ঠ মুজাম্মিল। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে কাজ করছিল উমর উমর ও মুজাম্মিল ২ জনেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। উমর ও মুজাম্মিল জইশ-ই-মহম্মদের 'জঙ্গি-চিকিৎসক' মডিউলের সদস্য, দাবি তদন্তকারীদের। মুজাম্মিল বিষয়ে বিস্তারিত জানতে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ৫২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।