কলকাতা, হিন্দোল দে : জমি বিবাদ বদলে গেল খুনোখুনিতে। বাবা-ছেলেকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে। নিউটাউনের পুকুর ছাপনা এলাকায় ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আক্রান্তের মা। ইতিমধ্যেই এই হত্য়াকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। 

Continues below advertisement

কী কারণে এই পরিস্থিতিপুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্মীয়মান বাড়িকে কেন্দ্র করে যাবতীয় বিবাদের উৎপত্তি। দুই আত্মীয়ের মধ্যে বচসায় এই ভয়ঙ্কর পরিণতি হয়েছে। জানা গেছে, কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ছেলে বাপি মিস্ত্রী ও বাবা মোজাফফর মিস্ত্রিকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাপি মিস্ত্রির মা হোসেনারা বিবিকে। শোনা যাচ্ছে, মিন্টু মিস্ত্রী, ঝন্টু মিস্ত্রির সঙ্গে দীর্ঘদিন ধরে বচসা চলছিল দুই বাড়ির মধ্যে। এরা দুজনেই মতদের আত্মীয়।

নিউটাউনে ঘটেছে একটি রহস্যমৃত্যুর ঘটনা সম্প্রতি নিউটাউনের চণ্ডীবেড়িয়াতে ফ্ল্যাটের মধ্যেই পাওয়া গেছে তরুণীর ঝুলন্ত দেহ। মৃতের নাম তৃষা সাহা। ব্যারাকপুরের বাসিন্দা তৃষার পাশাপাশি ফ্ল্যাটেই রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে তার লিভ ইন পার্টনারকে। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

আরও কী তথ্য় পাওয়া গেছেবাড়ির মালিক জানিয়েছেন, ৪ মাস আগে যুবকের সঙ্গে চন্ডীবেড়িয়ায় থাকতে শুরু করে তৃষা সাহা। রবিবার রাতে হঠাৎ ফোন আসে তাঁর কাছে। সেখানে তাঁকে জানানো হয়, তৃষা আত্মহত্য়া করেছে, পুলিশকে জানাতে হবে। খবর পেয়েই সেখানে ছুটে যান তিনি। তবে গেট বন্ধ থাকায় ভিতরে কী হয়েছে তা বুঝতে পারেননি বাড়ির মালিক। ১০-১২ বার ফোন করার পরও ভিতর থেকে কোনও উত্তর আসেনি। এরপর ফোন আসে তার কাছ। ভিতরে থেকে দরজা খুলে দেওয়া হয়। ঘরের পরস্থিতি দেখে তড়িঘড়ি থানায় ফোন করেন তিনি।

পুলিশ কী বলছে ? বাড়ির মালিককে দু-জনে জানিয়েছিল-ওরা কোনও প্রাইভেট ফার্মে কাজ করে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ মৃতের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে । তৃষার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিক জানিয়েছেন, অতীতে কোনওদিন দুজনের মধ্যে বচসা বা চিৎকার শোনেননি তিনি। তৃষাকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা সেই দিকটাও বুঝতে চাইছে পুলিশ। শীঘ্রই রহস্য উন্মোচন করা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে