অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ৩১ নম্বর জাতীয় সড়কের তোর্ষা সেতুতে মঙ্গলবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি কন্টেনার ট্রাক ও একটি টিপার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সংঘর্ষের তীব্রতায় কন্টেনার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে তোর্ষা নদীতে পড়ে যায়।

আরও পড়ুন, রাজ্যে নাম বাদের তালিকায় প্রায় ৯১ লক্ষ ভোটার ! কোন জেলায় কত নাম বাদ ? কত নাম বৈধ ? শীর্ষে কে ? রইল বিস্তারিত

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণেই..

এই দুর্ঘটনায় কন্টেনার ট্রাকের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছল জায়গাও থানা পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টিপার ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

কখনও বেপরোয়া গতির বলি পথচারি, কখনও মুখোমুখি সংঘর্ষ

দুর্ঘটনার পর দুর্ঘটনা। কখনও বেপরোয়া গতির বলি পথচারি, কখনও মুখোমুখি সংঘর্ষ। তবে আলিপুরদুয়ারে প্রকৃতই কী ঘটেছিল এখনও তা সামনে আসেনি। ঠিক কারণে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, বলি হলেন ট্রাক ড্রাইভার তা জানা সম্ভব হয়নি। তবে গত কয়েকমাসে দুর্ঘটনার পরিসংখ্যানে নজর রাখলে দেখা যায়, কী পরিমাণে তা বেড়ে চলেছে। 

সচেতনার বার্তা দিয়েই চলেছে রাজ্য পুলিশ, কিন্তু ভ্রুক্ষেপ না করেই বারংবার প্রাণ হাতে...

সচেতনার বার্তা দিয়েই চলেছে রাজ্য পুলিশ, কিন্তু ভ্রুক্ষেপ না করেই বারংবার প্রাণ হাতে রাস্তায় গাড়ি চালাচ্ছে, কিছু মানুষ। কিছু মাস আগেই, মুখোমুখি সংঘর্ষে বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। দীঘাগামী বাস হোক কিংবা গাড়ি, তারও দুর্ঘটনা ভুরিভুরি। অধিকাংশ ক্ষেত্রেই বোঝার কিছু আগেই, ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এর পাশাপাশি বাইক দুর্ঘটনা তো আছেই। কখনও হেলমেট না পরার জন্য, শেষ রক্ষা হচ্ছে। কখনও বেপরোয়া ড্রাইভিং, কখনও আবার চালকদের মদ্যপানের জেরেও বহু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।

তবে ইতিমধ্যেই আলিপুরদুয়ারের এই দুর্ঘটনায় নড়েচড়ে বসে ওই পথে যাতায়াতকারী সওয়ারীরা। বলাইবাহুল্য, ভয়াবহ দুর্ঘটনায়, কিছু মানুষের হুঁশ ফিরলেও, অধিকাংশ ক্ষেত্রেই যে তিমিরে সেই তিমিরেই দেখতে পাওয়া যায় আরোহীদের।