কলকাতা: নিউ ফরাক্কা স্টেশনে ধসের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। যার জেরে গতকাল কলকাতা থেকে আলিপুর দুয়ারে বাড়ি ফেরার ট্রেন পাননি বেশ কয়েকজন পর্যটক। আজ ধর্মতলা থেকে বাস ধরতে এসে দেখলেন সরকারি বাস অমিল। বেসরকারি বাসের টিকিটের দাম দ্বিগুণ। একে তো ট্রেন বাতিলের জেরে দুর্ভোগ। তার উপর আবার বাস পরিষেবাতেও সমস্যা। বাসের টিকিটের জন্য পড়ে গেছে হাহাকার। সরকারি বাসের টিকিট পাওয়া যাচ্ছে না। বেসরকারি বাসের টিকিটের চড়া দাম। ধর্মতলার দেখা গেল যাত্রী দুর্ভোগের ছবি।                                

Continues below advertisement

ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। কলকাতা-শিলিগুড়ি রুটে চলবে অতিরিক্ত ২৩টি বাস। মালদা পর্যন্ত নির্ধারিত একটি বাস চলবে শিলিগুড়ি পর্যন্ত।                                                            

আজ শিলিগুড়ি-কলকাতা রুটে নির্ধারিত ৬টি বাস ছাড়াও ১২টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত। দুর্গাপুর থেকে বালুরঘাট রুটে চলবে ২টি অতিরিক্ত বাস। কলকাতা-বালুরঘাট রুটে চলবে ২টি অতিরিক্ত বাস, সিদ্ধান্ত রাজ্যের। মালদা-কলকাতা রুটে চলবে অতিরিক্ত ৫টি সরকারি বাস। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের। কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, তা নিশ্চিত করতে।                                             

Continues below advertisement

এ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, 'আমরা কলকাতা তো শিলিগুড়ি ২৩টা বাস কালকে চালিয়েছি। গত রাতে আরও ছ'টা অতিরিক্ত বাস আমরা দিয়েছি। দুর্গাপুর-বালুরঘাট যে দুটো বাস আরও অতিরিক্ত দিয়েছি। কলকাতা তো বালুরঘাট আরও অতিরিক্ত বাস দুটো দেওয়া হয়েছে যেটা চলছিল সেখান থেকে। শিলিগুড়ি কলকাতাতে আরও আঠারোটা বাস অপারেট করা হয়েছে। নতুনভাবে আরও অতিরিক্ত বারো বাস দেওয়া হয়েছে। মালদা কলকাতা বারো বাস আরও দেওয়া হয়েছে। পাঁচটা বাস অপারেটর। জেলা ম্যাজিস্ট্রেটদের বলা হয়েছে যাতে প্রাইভেট যারা অপারেটর আছে তারা যাতে ভাড়া না বাড়াতে পারে। এই ব্যবস্থাটা আমরা পরিবহন তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পরিবহন ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যবস্থা করেছি।'