NRS হাসপাতালের CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়। বড়সড় বিপদ থেকে বাঁচলেন CCU-তে চিকিৎসাধীন ১২ জন রোগী। UNB বিল্ডিংয়ের ৬ তলায় ছাদের চাঙড় ভেঙে পড়ে। দুর্ঘটনার পরই রোগীদের অন্য জায়গায় সরানো হয়েছে। ছাদের চাঙড় ভেঙে পড়ে ফেটে গেছে CCU-র মেঝে। ছাদে দেখা দিয়েছে বড়সড় ফাটল। PWD মেরামতের কাজ শেষ না করা পর্যন্ত ওই CCU-তে রোগী ভর্তি করা হবে না। সিদ্ধান্ত নিয়েছে NRS কর্তৃপক্ষ।