জলপাইগুড়ি: শিক্ষক দিবসের খাওয়া নিয়ে উত্তাল জেলা স্কুল। ছাত্রদের মারে রক্তাক্ত প্রধান শিক্ষক, মাড়তে মাড়তে প্রধান শিক্ষক ধর্মচাদ বাড়ুই কে স্কুল থেকে বাড় করে দেয়। পুলিশ আহত শিক্ষক কে উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি আটকে দেয় ছাত্ররা। 

Continues below advertisement

ছাত্র দের পরিমাণ মিড ডে মিল তারা পায়না বলে অভিযোগ।  এক নজির বিহীন ঘটনার সাক্ষী রইল উত্তরবঙ্গের প্রাচীন স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল।

ছাত্রদের মারে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো প্রধান শিক্ষক ধর্ম চাঁদ বারুই। টিচার্স ডে উপলক্ষে বিশেষ খাওয়া দাওয়া চলছিল, দশম শ্রেণির ছাত্র দের এর আওতায় আনা হয়নি। এর থেকেই শুরু উত্তেজনা, কিছু ক্ষণের মধ্যেই রণক্ষেত্রের রূপ নেয় এই প্রাচীন স্কুল চত্বর। 

Continues below advertisement

পুলিশ এসে রক্তাক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যেতে গেলেও পথ আটকায় ছাত্ররা। পরবর্তীতে পুলিশ আহত প্রধান শিক্ষককে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।