কলকাতা: পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। অভয়ার বাবার FIR-এ নাম ছিল নির্মল ঘোষের। অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে। গত ১৩ জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। ভোট পরবর্তী হিংসা ও লটারি মামলায় গ্রেফতার করা হয়েছিল তীর্থঙ্কর ঘোষকে। 

Continues below advertisement

আরজি কর-এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরপরই পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছিলেন অভয়ার বাবা মা। অভিযোগ ছিল, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে থেকে পানিহাটি শ্মশান পর্যন্ত পুরো বিষয়টি নির্মল ঘোষ দ্রুত দেহ সৎকার করায়। দেহ বাড়িতে নিয়ে আসা এবং বাবা মাকে না জানিয়ে দেহ দ্রুত শ্মশানে পাঠিয়ে দেওয়া এবং অন্য মৃতদেহের আগে দেহ সৎকার করেন। প্রসঙ্গত, দেহ দ্রুত দাহ করার তথ্য সম্প্রতি তদন্তেও উঠে এসেছিল শ্মশান কর্মীদের মুখেও।                                                                 

আরও পড়ুন, NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার

Continues below advertisement

অভয়ার মা-বাবার অভিযোগের ভিত্তিতে সম্প্রতি নির্মল ঘোষকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। যদিও অভয়ার পরিবারের দাবি নির্মল ঘোষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে পালাবদল হতেই অভয়ার মৃত্যু দিনে পানিহাটিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে নির্মল ঘোষ অর্থাৎ যে অভয়া হত্যাকাণ্ডের পর তার দেহ দ্রুত সৎকারের জন্য বারবার শ্মশানে নিয়ে আসা হয়, বাড়ি থেকে দ্রুত শ্মশানে নিয়ে যাওয়া হয়, দেহ সৎকার করা হয় অর্থাৎ সেই বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত হবে। 

সেদিন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে জানিয়ে দেন নতুন করে মামলা রুজু করতে হবে। নতুন করে তদন্ত করতে হবে। কাউকে ছাড়া হবে না। এবার তার কয়েকদিন যেতে না যেতেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ।