Netaji Birth Anniversary LIVE Updates: রস আইল্যান্ডের নাম দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ
Netaji Jayanti Live: আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবেও পালন করা হবে। বীর স্বাধীনতা সংগ্রামীকে তাঁর জন্মদিনে সমগ্র দেশজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে।
ABP AnandaLast Updated: 23 Jan 2023 06:25 PM
প্রেক্ষাপট
কলকাতা: আজ ২৩ জানুয়ারি (23 January), নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose ) জন্মদিন। দেশজুড়ে আজ পালিত হবে নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী। "তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের...More
কলকাতা: আজ ২৩ জানুয়ারি (23 January), নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose ) জন্মদিন। দেশজুড়ে আজ পালিত হবে নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী। "তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো", ভারতের (India) রাষ্ট্রনায়কের এই উদ্ধৃতি আজও দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করে চলেছে। আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবেও পালন করা হবে। গত দুই বছরের মতো এই বছরেও কেন্দ্রের তরফে এই দিনটি পালিত হবে এই নামেই। ২০২১ এর শুরুতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে ও দেশের প্রতি তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার দিনটিকে (২৩ জানুয়ারি) পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করল’।কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ জারি করে এও বলা হয়েছে, ‘নেতাজির জন্মদিন বিশেষ ভাবে পালন করার উদ্দেশ্য হল দেশের সাধারণ মানুষকে উৎসাহিত করা। বিশেষ করে দেশের যুব সমাজকে আরও দেশ ও সমাজমুখী করে তোলা ও দেশের প্রতি প্রেম জানানো’।এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটি ঘোষণা করতে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সমগ্র দেশ যাতে এই জাতীয় নায়ককে শ্রদ্ধা নিবেদন করতে পারে এবং যথোচিত মর্যাদায় দেশনায়ক দিবস পালন করতে পারে, সেজন্য কেন্দ্রের কাছে নেতাজীর জন্মদিন দিবসে ছুটি ঘোষণা করতে ফের অনুরোধ জানাচ্ছি।
নেতাজির জন্মজয়ন্তীতে, তাঁকে সম্মান জানানো নিয়েও, দিনভর চলল কার্যত রাজনৈতিক প্রতিযোগিতা। সেই সঙ্গে লেগে থাকল তৃণমূল এবং বিজেপির তরজাও। এদিন, নাম না করে, কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। পাল্টা, জবাব দিয়েছে কংগ্রেসও।
Netaji Birth Anniversary Live: ময়দানে, শহিদ মিনারের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালনের আয়োজন করল RSS
ময়দানে, শহিদ মিনারের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালনের আয়োজন করল RSS। নেতাজিকে শ্রদ্ধা জানান মোহন ভাগবত।