কলকাতা, পার্ক সার্কাস : বিভিন্ন ইস্যুতে পার্ক সার্কাসে একদল বিক্ষোভকারী জমায়েত হয়। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর বাস ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের ৩ জন আহত হন। ঘটনার পর কড়া পদক্ষেপ পুলিশের। গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। ধৃতদের মধ্যে একজন ফেসবুক লাইভ করে আজ জমায়েতের ডাক দিয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। 

Continues below advertisement

জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর ! আসানসোলে গ্রেফতার ২৬ 

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস এলাকা। জানা গিয়েছে, একাধিক সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাতে পার্ক সার্কাসে জড়ো হয়েছিলেন একদল বিক্ষোভকারী। পুলিশ এই বিক্ষোভ তুলতে গেলে তাঁদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীদের একাংশ। পাশেই থাকা কেন্দ্রীয় বাহিনীর একটি বাসেও বিক্ষোভকারীরা ভাঙচুর চালান বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপ্রকার বাধ্য হয়েই লাঠিচার্জ করে পুলিশ। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

Continues below advertisement

পার্ক সার্কাসের এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বিভিন্ন জায়গায় খোঁজ চলছে এই পলাতক অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন ফেসবুক লাইভ করে আজ জমায়েতের ডাক দিয়েছিল। 

আসানসোলে পুলিশের উপর হামলা করায় গ্রেফতার ২৬ জন 

আসানসোলে সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলায় জনরোষে পড়ে পুলিশ। ঘটনার পরেই কড়া পদক্ষেপ পুলিশের। দ্রুত অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ২৬ জন। গতকাল রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গির মহল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকের আওয়াজ কম করতে বলে পুলিশ। এই নিয়েই উপস্থিত লোকজনের মধ্য়ে ২টি দল তৈরি হয়। তাঁরা নিজেদের মধ্য়ে বচসায় জড়িয়ে পড়ে, এমনটাই খবর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। গোলমাল থামাতে গেলে পুলিশ আউটপোস্ট লক্ষ্য় করে পাথর ছোড়া হয়। নিমেষে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। এরপরেই পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নেয় পুলিশে। রাতভর তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।