অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price Hike)। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২টাকা ৮৭ পয়সা (Petro Diesel Price Increase)। ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা বাড়ানো হল। এই নিয়ে ৪ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১১৩ টাকা ৫১ পয়সা। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হল ৯৯ টাকা ৮২ পয়সা।            

Continues below advertisement

শেষ ১১ দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার বৃদ্ধি পেল পেট্রল ডিজেলের দাম। পেট্রলের ক্ষেত্রে লিতার প্রতি ২ টাকা দাম বেড়েছে এবং দিল্লিতে, মুম্বই, চেন্নাই - এই তিন মেট্রোপলিটান শহরেই পেট্রলের দাম ১০০ পার হয়ে গিয়েছে। ফের মহার্ঘ্য জ্বালানির দাম। স্বভাবতই মাথায় হাত পড়েছে তাঁদের, যাঁদের বাইক এবং গাড়ি রয়েছে। এর পাশাপাশি যে হারে পেট্রল এবং ডিজেলের দাম বাড়ছে, তাতে বাস ভাড়া বৃদ্ধির আশঙ্কাও করছেন অনেকে। 

দাবদাহ আর কতদিন? আবহাওয়ার উন্নতি কবে? বৃষ্টি কি আদৌ নামবে? কী জানাল হাওয়া অফিস 

Continues below advertisement

পেট্রলের দাম 

শহরনতুন দাম (প্রতি লিটার)দাম বৃদ্ধি
দিল্লি১০২.১২ টাকা +২.৬১
কলকাতা১১৩.৫১ টাকা +২.৮৭
মুম্বই১১১.২১ টাকা +২.৭২
চেন্নাই১০৭.৭৭ টাকা +২.৪৬

 

ডিজেলের দাম 

শহরনতুন দাম (প্রতি লিটার)দাম বৃদ্ধি
দিল্লি৯৫.২০ টাকা +২.৭১
কলকাতা৯৯.৮২ টাকা +২.৮০
মুম্বই৯৭.৮৩ টাকা+২.৮১
চেন্নাই ৯৯.৫৫ টাকা +২.৫৭

কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ, জাভেদ খানের ছেলের ২টি বেআইনি নির্মাণ, পুরসভায় বুলডোজার চলছে সবেতেই 

দেশজুড়ে ১১ দিনে ৪বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ১৫ মে পেট্রোলের দাম বাড়ানো হয় লিটারে ৩ টাকা ২৯ পয়সা। ডিজেলের দাম বাড়ানো হয় লিটারে ৩ টাকা ১১ পয়সা। তার ৪ দিন পরে ১৯ মে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু ৯৬ পয়সা। ডিজেলের দাম বাড়ানো হয় লিটারে ৯৪ পয়সা। ২৩মে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু ৯৪ পয়সা। ডিজেলের দাম বাড়ে লিটারে ৯৫ পয়সা। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২টাকা ৮৭ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা ৮০ পয়সা বাড়ানো হল। ১১ দিনে পেট্রোলের মোট দাম বাড়ল ৮ টাকা ৬ পয়সা ও ডিজেলের দাম বাড়ল ৭ টাকা ৮০ পয়সা।