কলকাতা : দেশজুড়ে ১১ দিনে ৪ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ২ টাকা ৮৭ পয়সা বেড়ে হল, ১১৩ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম লিটারে ২ টাকা ৮০ পয়সা বেড়ে হল ৯৯ টাকা ৮২ পয়সা। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক আজ, মঙ্গলবার, ২৬ মে, কত দামে পাওয়া যাবে পেট্রোল-ডিজেল? 

Continues below advertisement

সোমবার ফের একদফা বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লিটার প্রতি পেট্রোলে ২ টাকা ৬১ পয়সা এবং ডিজেলে ২ টাকা ৭১ পয়সা পর্যন্ত দাম বাড়িয়েছে। এর ফলে গত ১৫ মে থেকে এখনও পর্যন্ত মোট চারবার বাড়ল জ্বালানির দাম। সব মিলিয়ে এই সময়ের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় সাড়ে ৭ টাকা পর্যন্ত বেড়ে গেল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং টাকার দরপতনের জেরেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন তেল সংস্থার আধিকারিকরা।

কলকাতায় কত হল পেট্রোল-ডিজেলের দাম?

Continues below advertisement

সোমবারের বৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১১৩ টাকা ৫১ পয়সা। এক লাফে দাম বেড়েছে ২ টাকা ৮৭ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা প্রতি লিটার। এখানে বৃদ্ধি হয়েছে ২ টাকা ৮০ পয়সা।

দেশের চার মেট্রো শহরে নতুন দাম 

  • দিল্লিপেট্রোল: ১০২.১২ টাকা (বৃদ্ধি ২.৬১ টাকা)ডিজেল: ৯৫.২০ টাকা (বৃদ্ধি ২.৭১ টাকা)
  • কলকাতাপেট্রোল: ১১৩.৫১ টাকা (বৃদ্ধি ২.৮৭ টাকা)ডিজেল: ৯৯.৮২ টাকা (বৃদ্ধি ২.৮০ টাকা)
  • মুম্বইপেট্রোল: ১১১.২১ টাকা (বৃদ্ধি ২.৭২ টাকা)ডিজেল: ৯৭.৮৩ টাকা (বৃদ্ধি ২.৮১ টাকা)
  • চেন্নাইপেট্রোল: ১০৭.৭৭ টাকা (বৃদ্ধি ২.৪৬ টাকা)ডিজেল: ৯৯.৫৫ টাকা (বৃদ্ধি ২.৫৭ টাকা) ১৫ মে-র পর কতবার বাড়ল দাম?রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দীর্ঘদিন দাম অপরিবর্তিত রাখার পর ১৫ মে থেকে ফের মূল্য সংশোধন শুরু করে।

১৫ মে: লিটার প্রতি ৩ টাকা বৃদ্ধি১৯ মে: প্রায় ৯০ পয়সা বৃদ্ধিএরপর আরও একদফা বৃদ্ধি হয় ২৫ মে।  ফলে মাত্র ১১ দিনের মধ্যে চারবার বেড়ে চিন্তায় আমজনতার একাংশ।

কেন বাড়ছে জ্বালানির দাম?

তেল সংস্থাগুলির দাবি—

আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম লাগাতার বাড়ছে। ডলারের তুলনায় টাকার দাম কমেছে। ফলে তেল আমদানির খরচ বেড়েছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে দেশের খুচরো জ্বালানির বাজারে।

বাড়বে নিত্যপণ্যের দামও?

বিশেষজ্ঞদের মতে, পেট্রোল-ডিজেলের দাম বাড়লে পরিবহণ খরচও বেড়ে যায়। তার প্রভাব পড়ে সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। ফলে আগামী দিনে বাজারদর আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

আরও পড়ুন : দুর্যোগের বড় সতর্কতা! ৪ দিন টানা ভারী বৃষ্টি, বজ্রপাত, ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ৫ জেলায়