News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
West Bengal News Update: NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে পড়ুয়া আন্দোলনের মধ্যেই এবার ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি কেন্দ্রের। প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না, পোস্ট প্রধানমন্ত্রীর।
তোর্ষা ভট্টাচার্য্যLast Updated: 24 Jul 2026 12:00 AM

প্রেক্ষাপট
কলকাতা: ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR। 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে FIR দায়ের করল হেস্টিংস থানা। হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে FIR দায়ের। কর্মসূচির আহ্বায়ক ও সংগঠকের বিরুদ্ধে FIR দায়ের...More
কলকাতা: ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR। 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে FIR দায়ের করল হেস্টিংস থানা। হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে FIR দায়ের। কর্মসূচির আহ্বায়ক ও সংগঠকের বিরুদ্ধে FIR দায়ের করল কলকাতা পুলিশ। 'কর্মসূচি চলাকালীন ক্যাথিড্রাল রোডে যানবাহন চলাচলে সমস্যা হয়, যা হাইকোর্টের নির্দেশের পরিপন্থী', FIR-এ জানাল কলকাতা পুলিশ।ফের চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। নতুন করে এখনই কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া ৮ টি মামলায় আজ নয় রক্ষাকবচ', জানালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। 'সব মামলা একত্র করে কীভাবে শুনানি সম্ভব?', সার্বিক রক্ষাকবচ কীভাবে দেওয়া যায়?'প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পিছোল শুনানি। 'প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ১৭টি মামলায় রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। ভবিষ্যতেও যাতে FIR দায়ের না হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছিল', হাইকোর্টে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের। যদি এর মধ্যে পুলিশ কোনও পদক্ষেপ করে তাহলে আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন, বললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।তৃণমূল সরকারের আমলে SIR চলাকালীন জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ। রাজ্যজুড়ে পুলিশি অভিযান, খতিয়ে দেখা হচ্ছে রেজিস্টার। তথ্য সংগ্রহ করতে কলকাতা পুরসভায় ৬ ঘণ্টা ধরে তল্লাশি নিউ মার্কেট থানার পুলিশেরকলকাতার ১, ২, ৩ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান। প্রিন্স আনোয়ার শাহ রোডে ১০ নম্বর বরোয় সাড়ে ৪ ঘণ্টা ধরে গল্ফগ্রিন থানার পুলিশের তল্লাশি অভিযান। ১০ নম্বর বরোর অধীনে ১২টি ওয়ার্ডে অধীনে বেসরকারি হাসপাতাল ও সরকারি হাসপাতালে তল্লাশি। বিধাননগর পুরসভাতেও পুলিশি অভিযান। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ১৩টি পঞ্চায়েতে একযোগে তল্লাশি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ এবং বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের খাতা বাজেয়াপ্ত করেছে পুলিশ. কাটোয়া পুরসভাতেও বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ পেয়ে তল্লাশি। বীরভূমের ৫ টি পুরসভায় পুলিশি অভিযান। পশ্চিম বর্ধমানের কুলটি পুরসভায় পুলিশি অভিযান। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও পুলিশি অভিযান। তুফানগঞ্জ ২ ব্লকের মহিষকুচি ১ পঞ্চায়েতে গিয়ে বেশ কিছু জন্ম-মৃত্যুর রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ। ৪ জেলাতেই বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ, অভিযোগ পেয়ে জন্মমৃত্যুর রেকর্ড সংগ্রহের ক্ষেত্রে নিয়মে বদল আনছে রাজ্য। এরপর থেকে মেয়র, চেয়ারম্যান বা প্রধানরা জন্মমৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না। জন্মমৃত্যুর শংসাপত্র দিতে পারবেন শুধু সরকারি আধিকারিকরা, ইচ্ছাকৃতভাবে কেউ করলে, উপযুক্ত পদক্ষেপ, জানালেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সার্টিফিকেটে অসঙ্গতি থাকলে কড়া ব্যবস্থা, জানিয়েছে প্রশাসন।
News Update: লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের NCPI কি এবার বিজেপিতে মিশে যেতে পারে?
লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের NCPI কি এবার বিজেপিতে মিশে যেতে পারে? তা নিয়ে জল্পনার আবহেই, শুক্রবার বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসছেন এই বিদ্রোহীরা। মুখ্য়মন্ত্রীরও সেখানে থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। এনিয়ে তাঁকে আবার কটাক্ষ করেছেন এরাজ্য়ের বিজেপি বিধায়ক এবং শিল্পমন্ত্রী তাপস রায়।