কলকাতা: পাখির চোখ পশ্চিমবঙ্গ, কাল নরেন্দ্র মোদির ব্রিগেড। ভোটের মুখে কাল বিজেপির ব্রিগেড। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে ব্রিগেডের মঞ্চ।মূলত, কাল ব্রিগেড সমাবেশের মঞ্চে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ পর্বের প্রস্তুতি চলছে জোরকদমে। আর সেই সমাবেশে বাঙালি অস্মিতার জোর দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের মঞ্চ সেজে উঠছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। ৮০ ফুট চওড়া মূল মঞ্চে থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি। 

Continues below advertisement

আরও পড়ুন, 'যুবসাথী' নিয়ে বড় বার্তা ! নবান্নে প্রশাসনিক বৈঠকে কী জানালেন মুখ্যমন্ত্রী ? 

Continues below advertisement

বিধানসভা ভোটের আগে বিজেপির ব্রিগেড সমাবেশের মঞ্চ দক্ষিণেশ্বরের থিম হওয়ায় এ নিয়ে রাজনৈতিক তরজাও চলছে জোরকদমে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মাননীয় নরেন্দ্র মোদিজি বেলুড় মঠে রাত্রিযাপন করেছেন। বাংলার সংস্কৃতি নিয়ে কী বলছেন? বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।বাংলার হৃত গৌরব, সংস্কৃতি ফেরাবে বিজেপি।

কয়েক দিনের মধ্য়ে ভোট ঘোষণা হয়ে যাবে!তারপরই জোরাল-প্রচার, এরপরই মহা-যুদ্ধ, ক্ষমতা দখলের লড়াই, তার আগে শনিবার বিজেপির হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ব্রিগেড সমাবেশের ৮০ ফুট চওড়া মূল মঞ্চে থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার হৃত গৌরব, সংস্কৃতি ফেরাবে বিজেপি। গ্য়ারান্টারের নাম নরেন্দ্র মোদি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, নরেন্দ্র মোদির মঞ্চ নাকি দক্ষিণেশ্বরের আদল বা ওরকম ছাঁচ রাখা হচ্ছে।  থিম পুজোর প্য়ান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা।  এখন বারবার বিজেপির নেতাদের মুখে কখনও মা কালী-কখনও মা দুর্গার নাম শোনা যাচ্ছে!শমীক ভট্টাচার্য রাজ্য় বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর অভিনন্দন সমারোহ অনুষ্ঠানের মঞ্চে LED স্ক্রিনে ফুটে উঠেছিল ফুল-মালায় সজ্জিত কালীঘাটের মা কালীর ছবি। একের পর এক সভায় প্রধানমন্ত্রীও মা কালী-বাবা তারকেশ্বরের কথা বলছেন!প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, আজ সকালে আমি মা কামাখ্য়ার মাটিতে ছিলাম। এখন এখানে বাবা তারকেশ্বরের মাটিতে জনতা জনার্দনের দর্শন করতে এসেছি।  এই আবহেই এবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে দক্ষিণেশ্বর মন্দিরের ছোঁয়া!তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মাননীয় নরেন্দ্র মোদিজি বেলুড় মঠে রাত্রিযাপন করেছেন। বাংলার সংস্কৃতি নিয়ে কী বলছেন? বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। এসব কেন বলতে হবে?