কলকাতা: ২ দিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ দিনের সফরে মোট ৩টি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। হুগলিতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দেখুন সফর সূচি।

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার 'টাকা ট্রান্সফার' কবে ? নবান্নে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, এখনও অবধি কত জনের ভেরিফিকেশন আপলোড হয়েছে ? জানালেন বিস্তারিত

গার্ডেনরিচ থেকে যুদ্ধ জাহাজের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী

গার্ডেনরিচ থেকে যুদ্ধ জাহাজের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। ২০ জুন  ওড়িশায় কর্মসূচি শেষ করে কলাইকুণ্ডায় ২ টা ৩০ নাগাদ পৌঁছবেন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারে করে তারকেশ্বর যাবেন প্রধানমন্ত্রী। তারকেশ্বরে দুপুর সাড়ে ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠানে যোগ দেবেন।  তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষ করে তারকেশ্বর হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে এসে পৌঁছবেন রেসকোর্সে।রেসকোর্স থেকে সড়কপথে লোকভবন আসবেন প্রধানমন্ত্রী। আজ রাতে লোকভবনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ জুন লোকভবন থেকে রেড রোডে যাবেন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে।সকাল সাড়ে সাড়ে ৬টা থেকে সকাল ৭ টা ৫০ পর্যন্ত রেড রোডে থাকবেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে শুক্রবার কলকাতা পুরসভার সামনে 'দৌড় সে ধ্যান' কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাইটার্স বিল্ডিংয়ের সামনে যোগাসনেও যোগ দেন মুখ্যমন্ত্রী।  

রেডরোড থেকে লোকভবনে ফিরে ফের গার্ডেনরিচ যাবেন প্রধানমন্ত্রী

অপরদিকে, এদিন রেডরোড থেকে লোকভবনে ফিরে ফের গার্ডেনরিচ যাবেন প্রধানমন্ত্রী। গার্ডেনরিচ থেকে ভারতে তৈরি নৌবাহিনীর ৩টি জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন । গার্ডেনরিচের অনুষ্ঠান শেষ করে রেসকোর্স থেকে সরাসরি হেলিকপ্টারে করে পৌছে যাবেন কলকাতা বিমানবন্দর। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

এদিন তিনি সোশ্যাল পোস্টে লেখেন, " 'আগামী ২ দিন আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। কাল একটি বিশেষ দিন, আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অনুষ্ঠানটি হুগলি জেলার তারকেশ্বরে অনুষ্ঠিত হবে। তারকেশ্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে। তারকেশ্বর থেকে পিএম কিষাণ-এর ২৩তম কিস্তি প্রকাশ করা হবে। যার ফলে ভারতজুড়ে অগণিত কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ২১ তারিখে কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে।"