কলকাতা: বাংলায় পালাবদল হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয় হয়েছে গেরুয়া শিবিরের। আর এপর কালই প্রথমবার পশ্চিমবঙ্গে (West Bengal) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ২ দিন থাকবেন রাজ্যে। থাকছে একাধিক কর্মসূচি। এক নজরে দেখে নেওয়া যাক কী কী কর্মসূচি থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি--

Continues below advertisement

হুগলিতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল থেকে কৃষি, গ্রামোন্নয়ন থেকে মৎস্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে থাকবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। প্রধানমন্ত্রী-কৃষক যোজনার ২৩ তম কিস্তি হিসেবে ১৮ হাজার ৮৮০ কোটি টাকা দেবেন মোদি। এর ফলে উপকৃত হবেন ৯ কোটি ৪৪ লক্ষ কৃষক। গার্ডেনরিচ থেকে ভারতে তৈরি নৌবাহিনীর ৩টি জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধনও করার কথা নরেন্দ্র মোদির। এরপর ২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে থাকবেন মোদি।

Continues below advertisement

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তরফ থেকে ২৩ তম কিস্তির সরকারি তারিখ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২,০০০ টাকা ট্রান্সফার করবে সরকার। এবার হুগলির তারকেশ্বর থেকে সরাসরি এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন। বাংলায় এর আগে কখনও এমনটা হয়নি। এই প্রথম বাংলায় দাঁড়িয়ে দেশজোড়া বড় কোনও কেন্দ্রীয় প্রকল্পের টাকার ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ২২তম কিস্তির টাকা অসমের গুয়াহাটি ও ২১ তম কিস্তির টাকা তামিলনাড়ু থেকে দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের তারকেশ্বরও।

চলতি বছরই প্রধানমন্ত্রী হিসেবে এক দশক পূর্ণ করেছিলেন নরেন্দ্র মোদি। বিজেপি সরকারের ১২ বছরের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছিলেন তিনি। তিনি বলেছিলেন যে, দেশের প্রয়োজনকে কেন্দ্র করেই গত ১২ বছরে নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর এর ফলেই দেশের একাধিক ক্ষেত্রে একাধিক বড় বদল এসেছে। বাংলায় নির্বাচনের আগে প্রচারে এসে প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন যে পাঁচ বছর কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করার সুযোগ দিন। আর বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই ফের উন্নয়নের বার্তা নরেন্দ্র মোদির মুখে। যারই ফলস্বরূপ একাধিক প্রকল্পের সূচনা করতে চলেছেন তিনি।