কলকাতা: আজ অপরূপা পোদ্দারকে ফের তলব পুলিশের। স্বামীকে গ্রেফতারির সময়ে পুলিশকে হেনস্থার অভিযোগ। গত বুধবার শ্রীরামপুর থানায় তলব করা হয়েছিল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদকে। সেখানে হাজিরা দেননি অপরূপা, প্রাক্তন তৃণমূল সাংসদকে দেখা গেছিল নগর দায়রা আদালতে। হাজিরা এড়িয়ে সময় চেয়ে চিঠিও দেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ। গত মঙ্গলবার NIA-র হাতে গ্রেফতার অপরূপার স্বামী তৃণমূল কাউন্সিলর সাকির আলি। গ্রেফতারির সময়ে পুলিশকে হেনস্থার অভিযোগ উঠে আসে অপরূপার বিরুদ্ধে। এরপরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শ্রীরামপুর থানার পুলিশ।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, একটু পরেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে, সতর্কতা জারি IMD-র
প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধেও উঠেছে পুলিশকে হেনস্থার অভিযোগ
গ্রেফতার হয়েছেন স্বামী। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধেও উঠেছে পুলিশকে হেনস্থার অভিযোগ। সেই ঘটনায় বুধবার অপরূপা পোদ্দারকে শ্রীরামপুর থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু হাজির হলেন না তিনি। শ্রীরামপুর থানার বদলে অপরূপাকে দেখা গেল নগর দায়রা আদালতে। এদিকে NIA-র হাতে গ্রেফতারির পর, প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ সামনে আসছে। রামনবমীর মিছিলের দিন কী হয়েছিল, তা নিয়ে মুখ খুলছেন রিষড়া, শ্রীরামপুরের বহু বাসিন্দা।
মুখ খুলছেন রিষড়া, শ্রীরামপুরের বহু বাসিন্দা
রিষড়া বাসিন্দা বিজয় উপাধ্যায় বলেন, আমি ঢিল খেয়েছিলাম। আমি সাকিরকে দেখেছিলাম। আমি বলেছিলাম আমাদের মিছিলটা অন্তত যেতে দাও। ঢিল নিয়ে ঝামেলা হল। একা সারিকের কথা বলব না। তৃণমূল করেছিল। শ্রীরামপুরের নমিতা নায়েক বলেন, রামনবমীর দিন পাথরবৃষ্টি। বোমাবাজি। NIA থেকে খোঁজ নিতে এসেছিল। কারা করেছিল বলতে পারব না। তবে তৃণমূল ছিল। এত লোকের মিছিলে আক্রমণ অর্গানাইজড ছাড়া হতে পারে না।
"দোষীদের যেন শাস্তি হয়.."
শুধুমাত্র যারা মিছিলে এসেছিলেন তাঁরাই নয়, নিজের ব্যবসার জিনিসপত্র কিনতে এসে প্রায় মৃত্যুমুখে পড়েছিলেন রিষড়ার বাসিন্দা আক্রান্ত বিজয় মালি। রিষড়া বাসিন্দা বিজয় মালি বলেন, কিছু মাল কিনতে গেছিল। মিছিলে ছিল না। গেরুয়া জামা পরেছিল। তলোয়ার দিয়ে কোপায়। হাতে গ্রিপ নেই। মাথায় লোহার শেল দিয়ে মেরেছিল। পিঠে মেরেছিল। শুভেন্দু অধিকারী ৩ বার দেখতে এসেছিলেন। দোষীদের যেন শাস্তি হয়। সবমিলিয়ে, ক্রমেই অভিযোগে পাহাড় জমছে প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর বিরুদ্ধে।
