খড়গপুর : বেআইনিভাবে মাংস পাচার করতে গিয়ে খড়গপুরে গ্রেফতার হলেন ১৮ জন। খড়গপুরে নাকা চেকিংয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ মাংস। অভিযোগ যাঁরা মাংস নিয়ে যাচ্ছিলেন তাঁদের কারও কাছেই বৈধ কোনও কাগজপত্রই ছিল না। কীসের মাংস, কোথা থেকে আনা হচ্ছে, কোথায় সাপ্লাই হবে, কোনও প্রামাণ্য নথি দেখাতে পারেননি গাড়িরচালকরা। কথাবার্তায় অসংলগ্ন ভাব ও যথেষ্ট নথির অভাব দেখে  গ্রেফতার করা হয়  ১৮ জনকে। 

Continues below advertisement

রূপনারায়ণপুরে নাকা চেকিংয়ের সময় আটক ৭টি গাড়ি। গাড়ি থেকে উদ্ধার ৫৮২১ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। কী ধরনের মাংস, তা জানতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা । পাচার করা হচ্ছিল গোমাংস, দাবি স্থানীয়দের। তবে তা আদৌ গোমাংস কি না পরীক্ষা করে দেখা হবে। কিন্তু প্রশ্ন, একসঙ্গে এত কেজি মাংস কোথা থেকে আসছিল। কী কারণেই বা আসছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

গত জুলাই মাসেই রাজ্য পুলিশ  পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজার কাছে থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে। গোপন সূত্রে খবর পেয়ে, NH-18-এ একটি ট্রাককে আটকানো হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার খুঁজে পায় পুলিশ। সন্দেহ হতেই সেটি ভেঙে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই পুলিশ গাড়িটিকে ফলো করছিল।  ট্রাকটির সঙ্গে ওড়িশা থেকে আসানসোলের দিকে দুটি এসকর্ট গাড়িও চলছিল। পুলিশ ওই দুটি গাড়িকেও আটক করে। সব মিলিয়ে ৭ জনকে আটক করা হয়। পুলিশের এই অ্যাকশনকে তারিফ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।                      

Continues below advertisement

আরও পড়ুন : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে