প্রকাশ সিনহা, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত। বিচারপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়ার আগে চার্জগঠনের প্রক্রিয়া শুরু।
মানিক ভট্টাচার্যর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা আদালতের
মানিক ভট্টাচার্যর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা আদালতের। 'সমন জারি করা হয়েছে, তাও আত্মসমর্পণ করেননি কেন?', প্রশ্ন ব্যাঙ্কশাল আদালতের CBI স্পেশাল কোর্টের বিচারকের। আদালতের দেওয়া পরের তারিখে আসবেন বলে জানালেন মানিক ভট্টাচার্যর আইনজীবীর। মানিক ভট্টাচার্যকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের। এদিন এই মামলায় বিভাস অধিকারী, রত্না চক্রবর্তী আদালতে আত্মসমর্পণ করেছেন।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে CBI-এর মামলায় এবার চার্জ গঠনের অনুমতি দিল আদালত
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে CBI-এর মামলায় এবার চার্জ গঠনের অনুমতি দিল আদালত। বিচার প্রক্রিয়াও শুরুর অনুমতি দেওয়া হল আদালতের তরফে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চতুর্থ সাপ্লিমেন্টারি তথা ফাইনাল চার্জশিটে নাম রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর। এদিন বিশেষ সিবিআই আদালতে সশরীরে উপস্থিত থাকার কথা ছিল তাঁর।
আদালতে হাজির হননি তিনি, তাঁর হয়ে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্যর আইনজীবী
কিন্তু এদিন আদালতে হাজির হননি তিনি। তাঁর হয়ে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্যর আইনজীবী। এই নিয়ে তীব্র ভর্ৎসনা করেন বিচারক। এদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে, বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীর।
মামলার পরবর্তী শুনানি ১৭ই সেপ্টেম্বর, এরই মধ্যে SSC নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল ইডির এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন তাঁরা। মামলার পরবর্তী শুনানি ১৭ই সেপ্টেম্বর।এরই মধ্যে আবার SSC নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে ইডি। তাতে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, ও কুন্তল ঘোষের।
ইডি বিশেষ আদালতে এই মামলার শুনানি হবে
ইডি বিশেষ আদালতে এই মামলার শুনানি রয়েছে ৭ জুলাই। আর ইতিমধ্য়েই আদালতে আবেদন করে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভেলোরে চিকিৎসকের অ্যাপয়ন্টমেন্ট পেয়েছেন ৬ জুলাই। তাই ৭ তারিখ তিনি থাকতে পারবেন না।
