পুরুলিয়া: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, যেখানে একজোট হয়েছে তৃণমূল এবং বিজেপি। পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থায় ভোট দিলেন তৃণমূলের ২৯ জন, বিজেপির ৩ জন।

Continues below advertisement

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার 'ভেরিফিকেশন' নিয়ে  জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “  কারা কারা বিবেচিত হবেন..” 

Continues below advertisement

রাজ্যে পালাবদলের পর পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে পৃথক অনাস্থা আনা হয়েছে। বুধবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোকে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিজেদের মধ্যে বৈঠক করে সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ভোটে হাজির না হওয়ার সিদ্ধান্ত তৃণমূল-বিজেপির সদস্যদের। আজ সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন তৃণমূল ও বিজেপির ৩২ জন সদস্য।

৩২ জন এই নো কনফিডেন্সকে সমর্থন করে , ওনার বিরুদ্ধে অনাস্থা ডেকে ভোটাভুটি করেছেন। বাকি অনুপস্থিত ছিলেন। ..আগেই ২৪-২৫ জন মেম্বার একটা অনাস্থা দিয়েছিলেন। তাতে অধিকাংশ জেলাপরিষদ মেম্বার যোগ হয়ে মোট ৩২ জন, নো কনফিডেন্সকে সমর্থন করে, আজকের এই প্রক্রিয়া শেষ হল।

অপর একজন বলেন, সভাধিপতির বিরুদ্ধে ডেকেছিলাম। সেটাকে আমরা আরেকবার চান্স দিলাম। যেহেতু ২৫ জন মেম্বার ওর বিপক্ষে আছি, তাহলে ইচ্ছাকৃতভাবে তাঁকে আরেকবার চান্স দিলাম। আমাদের সঙ্গে সমন্বয় করে চালায় তো ভাল, না হলে..এটা তো প্রমাণিত, একটা শক্তি প্রয়োগ করেছি, যে আমরা পারি, যখন তখন কোনও কাজ করতে। সে অনুভব করেছে যে, এতজন মানুষ ..২৫ জন মানুষ যখন সাইড হয়ে গিয়েছে, তাহলে আমারও কিছু ভুলত্রুটি ছিল।..”