কলকাতা: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে পালাবদলের পরই তৃণমূল ছেড়ে NCPI-এ যোগ দেন রচনা। তবে, তিনি কেন তৃণমূল ছেড়েছেন, তার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ। আর, এনিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।                

Continues below advertisement

রাজনীতিতে নতুন রচনা। তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্য়োপাধ্য়ায়। বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর, শিবির বদল করেছেন তিনি। যোগ দিয়েছেন NCPI-তে। এখন তিনি NDA-র অংশ। কিন্তু বাংলায় ফের তৃণমূল জিতলে কী করতেন? তাহলে তাঁর অবস্থান কী হত? তৃণমূল হেরে গেছে বলেই কী শিবির বদল? শুক্রবার চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোয় উপস্থিত হয়ে এই সব কিছু নিয়ে বেনজির ব্যাখ্যা দিলেন হুগলির সাংসদ। একসময় উন্নয়নের কথা বলে, দলে দলে বিধায়ক-সাংসদ অন্যদল ছেড়ে তৃণমূলে যোগ দিতেন। এখন সেই 'কালীঘাট-তৃণমূলে'ই উল্টোস্রোত।                                                                         আরও পড়ুন - অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূল হেরে গেছে বলেই দল পরিবর্তন করলেন? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে রচনা বন্দ্য়োপাধ্য়ায় জানান, '' নিশ্চয়ই। আর তো সাপোর্ট পেতাম না। যখন তৃণমূল ছিল, তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়া কোনও কাজ করতে পারিনি। দিদিও বলেছেন, সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারব না। আমাদের স্টেটের টাকা নেই। স্টেট থেকে আমি সাহায্য় করতে পারছি না। তখনই দিদি বলেছেন।''                                           

Continues below advertisement

সাংসদ কোটার অর্থ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ''সাংসদ কোটা থেকে কত করতে পারি? ৪ কোটি ৯০ লক্ষ টাকায় ৭টা বিধানসভায় কী হয়? কিছুই হয় না। একটা ব্রিজও তৈরি হবে না।''                                   

পশ্চিমবঙ্গে ফের তৃণমূল জিতলে কী করতেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ''যদি তৃণমূল সরকার আবার জিতত, তাহলে তৃণমূলেই থাকতাম। আর কী করতাম...''