নয়া দিল্লি: সম্ভাবনার জল্পনা ছিলই। তবে এবার বড় ধাক্কা আম আদমি পার্টিতে (Aam Aadmi Party)। শুক্রবার দল থেকে পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলের অন্যতম জনপ্রিয় মুখ রাঘব চাড্ডা (Raghav Chadha)। রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে (BJP) আপের আরও ২ সাংসদ। এছাড়াও আম আদমি পার্টির অশোক মিত্তল এবং সন্দীপ পাঠকও যোগ দিলেন বিজেপিতে।  আম আদমি পার্টির ৩ রাজ্যসভার সাংসদ বিজেপিতে যাওয়ায় অস্বস্তি বাড়ল আপ-এ। 

Continues below advertisement

২০২২ থেকে আপের রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রাঘব। এক সাংবাদিক সম্মেলনে এদিন রাঘব চাড্ডা বলেন, "...আমি আপনাদের সেই প্রকৃত কারণটি বলছি, যার জন্য আমি দলের কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমি তাদের অপরাধের অংশ হতে চাইনি। তাদের বন্ধুত্বের যোগ্য আমি ছিলাম না, কারণ আমি তাদের অপরাধের সহযোগী ছিলাম না। আমাদের সামনে মাত্র দুটি পথ খোলা ছিল—হয় রাজনীতি ছেড়ে দিয়ে গত ১৫-১৬ বছরের জনসেবামূলক কাজ বিসর্জন দেওয়া, অথবা আমাদের শক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইতিবাচক রাজনীতি করা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, রাজ্যসভায় আপ-এর প্রতিনিধিত্বকারী আমরা দুই-তৃতীয়াংশ সদস্য নিজেদের বিজেপির সঙ্গে একীভূত করে নেব।" 

সম্প্রতি আপ তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছিল। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাঘব এবং আপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। তিনি অভিযোগ করেন, জনগণের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা থেকে তাঁকে বিরত রাখার চেষ্টা করছে দল। আপ দাবি করেছিল, তিনি দলীয় অবস্থান মেনে চলছিলেন না এবং তুলনামূলকভাবে ‘কম গুরুত্বপূর্ণ’ ইস্যু নিয়ে বেশি সক্রিয় ছিলেন।

Continues below advertisement

কী জানিয়েছেন রাঘব চাড্ডা দেখুন

কেন জল্পনা উঠেছিল রাঘব চাড্ডাকে নিয়ে? 

সম্প্রতি আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছিল। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাঘব এবং আপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। তিনি অভিযোগ করেন, জনগণের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা থেকে তাঁকে বিরত রাখার চেষ্টা করছে দল। আপ দাবি করেছিল, তিনি দলীয় অবস্থান মেনে চলছিলেন না এবং তুলনামূলকভাবে ‘কম গুরুত্বপূর্ণ’ ইস্যু নিয়ে বেশি সক্রিয় ছিলেন।

এদিন আপ ছাড়ার কথা জানিয়ে রাঘব আরও বলেন, “আপনাদের মধ্যে অনেকেই গত কয়েক বছর ধরে আমাকে এই কথা বলে আসছেন। আমিও ব্যক্তিগতভাবে অনুভব করেছি যে আমি ভুল দলে সঠিক ব্যক্তি। আমি আবারও বলছি, ‘আমি ভুল দলে সঠিক ব্যক্তি।’ তাই, আজ আমি ঘোষণা করছি যে আমি আম আদমি পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি এবং জনগণের কাছে যাচ্ছি।”