হাওড়া : রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রবিবার ( ২২.০২.২০২৬ ) সকালে হাওড়া ডিভিসনের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হবে।                   

Continues below advertisement

কোন কোন ট্রেন বাতিল?             

হাওড়া থেকে ৩৭২৪৯, ৩৭০৫৫, ৩৬৮২৩ নম্বর ট্রেন ও ব্যান্ডেল থেকে ৩৭২৪৬, ৩৭৭৪৯ নম্বরের ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এছাড়া রবিবার বাতিল করা হয়েছে  বর্ধমান থেকে ৩৬৮৩৪, শেওড়াফুলি থেকে ৩৭০৫৬, কাটোয়া থেকে ৩৭৭৪৮ ট্রেনগুলি

Continues below advertisement

রবিবার  কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি দুপুর ১২টার পরিবর্তে দুপুর ১২.৩০ মিনিটে ছাড়বে।  স্পেশাল বা দেরিতে চলা ট্রেন এবং ব্লক চলাকালীন চালু হওয়া ট্রেন/পার্সেল ট্রেন/টিওডি, থাকলে, তা উপযুক্তভাবে নিয়ন্ত্রণ বা পথ পরিবর্তন করা হতে পারে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার জন্য অনুরোধ করেছে রেল। 

হাওড়া থেকে বাতিল যে ট্রেনগুলি -                     

এছাড়াও হাওড়া ডিভিসনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মধ্যে আর্চ ব্রিজে কিছু কাজের জন্য দিয়াড়া স্টেশন লিমিটে ডাউন ও কমন ল্যুপ লাইনে ১০ ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ , শনিবার রাত ১১ টা ২০ থেকে রবিবার ৯ টা ২০ পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। তার জেরে কিছু ইএমইউ ট্রেন বাতিল করা হবে। এছাড়াও গোঘাট-তারকেশ্বর লোকাল (৩৭৪০৬) বাতিল করা হবে। পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করতে হবে।   

শিয়ালদা থেকে বাতিল যে ট্রেনগুলি -            

অন্যদিকে, পার্ক সার্কাসে পুরনো ফুটওভার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই কারণেই আজ, শনিবার রাত ১০টা ৪০ থেকে আগামীকাল সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল করা হচ্ছে বহু লোকাল ট্রেন। বেশকিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। আজ বাতিল  থাকছে ৩৪৭৫৭ আপ এবং ৩৪৭৫৪ ডাউন শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৫৪৪৭ আপ এবং ৩৪৫৫২ ডাউন শিয়ালদা-ক্যানিং লোকাল, ৩৪৮৫৫ আপ এবং ৩৪৮৫৮ ডাউন শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল ও ৩৪১৬৩ আপ এবং ৩৪১৬৪ ডাউন শিয়ালদা-কোমাগাটা মারু বজবজ লোকাল। রবিবারও বাতিল করা হয়েছে আরও ১৫ টি ট্রেন।