কলকাতা: গতকাল থেকেই কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছিল। পাশাপাশি বেশ বেড়ে গিয়েছিল গরমও। যে শিরশিরানি হওয়ায় কয়েকটা দিন আগেও টের পাওয়া যাচ্ছিল, সেখানে এখন ফের আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে। পাশাপাশি হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তন যথেষ্ট কষ্টকরও। আবহাওয়া দফতর জানাচ্ছে, অর্ণবের পরে,  এই আবহাওয়ার পরিবর্তনের কারণ হল, ঘূর্ণিঝড় 'মুরাসু'। তবে এই ঝড় সরাসরি বাংলায় প্রবেশ করে আছড়ে পড়বে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আজ মধ্যরাতেই অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-র ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে বাংলায়? 

Continues below advertisement

আজ মধ্যরাতে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, কী প্রভাব পড়বে বাংলায়?

আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ মাঝরাতের পরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের কাছে ল্যান্ড ফলের সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের জন্য বাংলায় কোনও সতর্কতা নেই, যদিও নজরদারি চালাচ্ছে রাজ্য। হাওয়া অফিস জানাচ্ছে, 'মুরাসু'র জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে মঙ্গলবারের পরে, পরিবর্তন হবে আবহাওয়ার। বুধবার থেকে শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে, এমনটাই জানা যাচ্ছে। 

Continues below advertisement

ঝড় নয়, পশ্চিমবঙ্গে তাহলে ঘূর্ণিঝড়ের কী কী বিষয়ে সতর্কতা?

ঘূর্ণিঝড়ের যেখানে ল্যান্ডফল হওয়ার কথা, তার থেকে পশ্চিমবঙ্গের অবস্থার অনেকটাই দূরে। এর ফলে পশ্চিমবঙ্গে প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গের ৯ থেকে ১০টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জায়গার আকাশই মেঘলা। অনেক জায়গায় বৃষ্টি শুরু হলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, যেহেতু ঘূর্ণিঝড় যেখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, সেই জায়গাটি দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে সেই কারণে দক্ষিণবঙ্গে ঝড়ের প্রভাব তেমন পড়বে না। মূলত বৃষ্টিই হবে বলে জানা যাচ্ছে। তবে বুধবারের পরে, আবহাওয়ার বড় বদল দেখা দেবে।   

 

আরও পড়ুন: Bengal vs Maharashtra Tea Break: ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২