রঞ্জিত সাউ, মুন্না আগরওয়াল, কলকাতা: দুর্গাপুজোয় দিকে দিকে সিপিএমের বুক স্টলে হামলার পর, রাজারহাটে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানো হল। ভাঙচুর করা হয়েছে কংগ্রেসের পার্টি অফিসও। অভিযোগের আঙুল, বিজেপির দিকে হলেও, তাদের দাবি, ভাঙচুরের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

Continues below advertisement

আরও পড়ুন, "এখানে ২০৯-ই হোক আর ২৭৫-ই হোক, কিছুই এসে যাবে না", বিস্ফোরক তথাগত রায়, কী প্রতিক্রিয়া আখরুজ্জামান-অরূপের ?

Continues below advertisement

রাজারহাটে ভাঙচুর করা হল সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিস। কার্যালয়ের মধ্য়ে পড়ে রয়েছে ভাঙা চেয়ার। ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে ফ্য়ান। মাটিতে পড়ে আছে ভাঙা তালা। দুটি পার্টি অফিস ভাঙচুরের ঘটনাতেই অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন, সৎ সাহস থাকলে দুপুর তিনটের সময় পার্টি অফিস ভাঙুক। সবে এসেছেন, সবে ৪ মাস, তাতে যদি সিপিএমের পার্টি অফিস ভাঙতে হয়, ভোর তিনটের সময়, তাহলে বাকি ৪ বছর কী করবেন? রাজারহাট ব্লক কংগ্রেসের সভাপতি আরশাদ আলি বলেন, আমরা এটা রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছি।  বুধবার, দশমীর রাতে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর করা হয়। সিপিএমের পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে শিবতলায় কংগ্রেসের পার্টি অফিস। সেখানেও একইভাবে চালানো হয় ভাঙচুর।রাজারহাট ব্লক কংগ্রেসের সভাপতি  আরশাদ আলি বলেন, সমস্ত ভাঙচুর, তছনছ করেছে। আমরা এটা রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছি। এখানে আমাদের সিপিএমের সঙ্গে কোনও সংঘাত নেই। তৃণমূল অনেক যোজন তফাতে। বাকি যারা আছে, তারা করেছে।'  ভাঙচুরের সঙ্গে দলীয় যোগের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রাজারহাট-নিউটাউন বিজেপি বিধায়ক  পীযূষ কানোরিয়া বলেন,এসব বেকার কথা। নিজেকে একটু আকাশে, বাতাসে পাখির মতো খোঁজার জন্য় হাওয়ার ভিতরে ঘুরছে, তাদের কথার উত্তর দিয়ে লাভ নেই। যাদের ঘরের ভিতরে, যার জন্য় আমরা ভারতবর্ষে থাকতে পারছি, যার জন্য় আমরা ভারত মাতা কি জয় বলতে পারছি, তাদের ছবি নেই। আমি অন্তত মনে করি, এরকম অফিসের জায়গা এখানে নয়, চিনে হওয়া উচিত।' 

 সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলেন,উনি কী করে জানলেন আমাদের পার্টি অফিসে নেতাজির ছবি নেই, গান্ধীজির ছবি নেই! তার মানে যারা ভেঙেছে, তারা তাকে গিয়ে বলেছে।তার মানে বিজেপির লোকই ভেঙেছে।'সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।