Mamata Banerjee in Rampurhat Live Updates : রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেন গ্রেফতার
Mamata Banerjee Rampurhat Visit: সার্কিট হাউসে না গিয়ে পরিকল্পনা বদলে সরাসরি বগটুই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 24 Mar 2022 04:32 PM

প্রেক্ষাপট
বগটুই : রামপুরহাটের বগটুই পৌঁছোলেন মুখ্যমন্ত্রী । সার্কিট হাউসে না গিয়ে পরিকল্পনা বদলে সরাসরি বগটুই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহতদের (Injured) সঙ্গে কথা বলতে যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে...More
বগটুই : রামপুরহাটের বগটুই পৌঁছোলেন মুখ্যমন্ত্রী । সার্কিট হাউসে না গিয়ে পরিকল্পনা বদলে সরাসরি বগটুই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহতদের (Injured) সঙ্গে কথা বলতে যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College and Hospital)। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। রামপুরহাটের (Rampurhat Fire) বগটুই গ্রামে ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের উপপ্রধান খুনের পর, একের পর এক বাড়িতে আগুন। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে শিশু-মহিলা সহ ৮ জনের মৃত্যু হয়েছে। বীভৎস এই ঘটনার পর, প্রশ্ন উঠছে, কী করে আগুন লাগল? পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে কি আটজনকে খুন করা হয়েছে? প্রাথমিক তদন্তের পর পুলিশ যে FIR করেছে, তা থেকে এটা স্পষ্ট যে, আগুন লাগিয়ে খুন করা হয়েছে। রামপুরহাটকাণ্ডে FIR’এ যে ধারাগুলি দেওয়া হয়েছে, সেগুলি হল, খুন, আগুন লাগনো, আগুন লাগিয়ে হত্যা, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করা। এছাড়াও, হিংসা ছড়ানোর ধারাতেও FIR করা হয়েছে। যে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পরে, বগটুই গ্রামের আগুনে পোড়া অন্য বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করা হয়। বুধবার SIT’এর প্রধান ADG-CID জ্ঞানবন্ত সিংহ বিশেষ তদন্তকারী দলের অন্য সদস্য ও তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন।
Bogtui Massacre Update : ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের শাস্তি হোক, প্রতিক্রিয়া মৃতের আত্মীয় মিহিলাল শেখের
ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের শাস্তি হোক। দোষীদের কঠোর শাস্তি হোক। আনারুলের গ্রেফতারির পর প্রতিক্রিয়া মৃতের আত্মীয় মিহিলাল শেখের।