আবির দত্ত, কলকাতা : 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে 'অভয়া'র বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। ক্ষমতায় এসেই অভয়াকাণ্ডে নতুন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  রাজ্যে ক্ষমতায় আসার পর, নতুন করে আরজি কর ফাইলস খুলেছে বিজেপি সরকার। গ্রেফতার হয়েছেন নির্মল ঘোষ, সোমনাথ দে। তোলাবাজি মামলায় ধৃত, পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়কে আর জি কর-কাণ্ডেও গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এঁদের বিরুদ্ধে ২০২৪ সালের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রামাণ্য নথি নষ্ট এবং তড়িঘড়ি মৃতদেহ সৎকার করার অভিযোগে বারবার সরব হয়েছিলেন মৃতার মা-বাবা। 

Continues below advertisement

শ্মশানে 'অভয়া'র মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথম থেকেই নিহত চিকিৎসকের পরিবারের মুখে এই অভিযোগ প্রসঙ্গে যাঁদের নাম শোনা গেছে এঁদের নাম। পানিহাটির প্রাক্তন তৃণনমূল বিধায়ক নির্মল ঘোষ,  পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও ১৭ নম্বয় ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে, এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছে নিহত চিকিৎসকের পরিবার। বুধবার শিয়ালদা আদালতে অভয়া মামলার শুনানি হওয়ার আগেই 'অভয়া'র মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথ দাবি করলেন, নির্মল ঘোষ, সোমনাথ দে-কে হেফাজতে নিতে আবেদন জানাবে অভয়ার পরিবার।   

বিধায়ক রত্না দেবনাথের দাবি, এদের CBI হেফাজতে নিয়ে তদন্ত করুক। তবে তদন্ত ধীরগতিতে হলেও হচ্ছে, মনে করছেন বিজেপি বিধায়ক। দুপুর ৩টের পর শিয়ালদা আদালতে আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের শুনানি রয়েছে বুধবার। তার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন রত্না দেবনাথ।   

Continues below advertisement

২০২৪-এর ৯ অগাস্ট , আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। শুরু থেকেই পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও বাকি দুই জনের বিরুদ্ধা মারাত্মক অভিযোগ তুলেছিল নিহত চিকিৎসকের পরিবার। নতুন করে আর জি কর-কাণ্ডের ফাইলস খোলার পর অভয়ার স্মরণসভায় গিয়ে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই একে একে গ্রেফতার হন এঁরা। এবার বিজেপি বিধায়ক রত্না দেবনাথের মা জানালেন , নির্মল ঘোষ, সোমনাথ দে-কে সিবিআই হেফাজতে নিতে আবেদন জানাবেন তাঁরা।