কলকাতা: আর.জি কর-কাণ্ডে এবার স্ক্যানারে পুলিশের ভূমিকা। সাসপেন্ড করা হল তিন IPS অফিসারকে। তাঁরা হলেন তৎকালীন কলকাতা পুলিশের CP বিনীত গোয়েল, কলকাতা পুলিশের তৎকালীন DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং কলকাতা পুলিশের তৎকালীন DC নর্থ অভিষেক গুপ্ত।

Continues below advertisement

শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার পরিবার। অভয়ার বাবা শেখর দেবনাথ, 'শুভেন্দু অধিকারী আগে বলেছিলেন যে ক্ষমতায় এলে অভয়া কাণ্ডে কমিশন গঠন করবেন এবং আর জি করের বিচার উনি দেবেনই। মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন। পুলিশ অফিসাররা যারা গাফিলতি করেছেন তিনি ব্যবস্থা নিয়েছেন। আমরা চাইছি আমাদের দলের মুখ্যমন্ত্রী এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করবেন'।                                        

আরও পড়ুন, RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?

Continues below advertisement

আরও পড়ুন, 'পুলিশ ম্যানেজ করতেন DCP শান্তনু সিনহা বিশ্বাস, যুক্ত কাউন্সিলররাও'! আর কাদের নাম উঠে এল?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন নবান্ন থেকে বলেছেন, 'প্রাথমিকভাবে আমরা মনে করি, এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক, তাদেরকে সাসপেনশনে রেখে, তদন্ত করা উচিত। নইলে তদন্ত কখনও স্বচ্ছ হতে পারে না'। যেমন কথা, তেমন কাজ। প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলেই খুলবে আর জি কর ফাইল। 

আর জি কর কাণ্ড সামনে আসার পর পদে পদে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা।                                                                         

অভয়ার বাবা-মা-র অভিযোগ ছিল যে, তাঁদের বাড়িতে একজন IPS অফিসার টাকা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের অভিযোগ ছিল যে তিনি হলেন, কলকাতা পুলিশের তৎকালীন DC নর্থ। দ্বিতীয়ত, অভয়ার বাবা-মায়ের অভিযোগ ছিল যে, ঘটনার দিন দীর্ঘক্ষণ তাঁদের মেয়ের মৃতদেহ তাঁদের দেখতে দেওয়া হয়নি। তৃতীয়ত, PO অর্থাৎ ঘটনাস্থল ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি এবং সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল তা ঠিক নয়।