RG Kar Case Live: 'স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়', স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ
RG Kar Doctor Murder Protest: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকে মিলল না কোনও সমাধানসূত্র।
ABP AnandaLast Updated: 22 Aug 2024 10:15 PM

প্রেক্ষাপট
আর জি কর-কাণ্ডে তোলপাড়, আন্দোলনকারীদের চাপের মুখে এবার সরানো হল অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাস্টিস্টান্ট সুপার, চেস্ট মেডিসিনের এইচওডিকে।শুক্র থেকে বুধ। পরপর ৬দিন সন্দীপ ঘোষকে সিবিআইয়ের ৭৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ৯দিনে ন্যাশনাল মেডিক্যালের...More
আর জি কর-কাণ্ডে তোলপাড়, আন্দোলনকারীদের চাপের মুখে এবার সরানো হল অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাস্টিস্টান্ট সুপার, চেস্ট মেডিসিনের এইচওডিকে।শুক্র থেকে বুধ। পরপর ৬দিন সন্দীপ ঘোষকে সিবিআইয়ের ৭৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ৯দিনে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরাল সরকার। আর জি কর মেডিক্যালের সুরক্ষায় আজ থেকেই ২ কোম্পানি সিআইএসএফ। ভিতরের সুরক্ষায় আধা সেনা, বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশ। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকে মিলল না কোনও সমাধানসূত্র। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপে অসহায় সরকার, দাবি তুলে আন্দোলনেই অনড়।সরকার থেকে সিবিআই। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। পাশে দাঁড়ালেন সিনিয়ররাও। আর জি কর কাণ্ডে তৃণমূলের উপর চাপ বাড়াতে বিজেপির জোড়া কর্মসূচি। শ্যামবাজারে সুকান্ত-দিলীপের সঙ্গে ধর্নার পরেই মৌলালিতে মিছিলে শুভেন্দু।বিচার চেয়ে কংগ্রেসের লালবাজার অভিযানে ধুন্ধুমার। আগুন জ্বালিয়ে, ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।আর জি কর নিয়ে এবার পাল্টা চাপ তৈরির কৌশল তৃণমূলের। ১৬৫ ঘণ্টা পার, বিচারের জন্য আর কত অপেক্ষা বলে প্রশ্ন। দিল্লি থেকে হায়দরাবাদ। আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে সরব গোটা দেশ। শিলিগুড়িতে এবিভিপির এসডিও অফিস অভিযান।
RG Kar Medical Live: 'স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়', স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ
আর জি করকাণ্ডে প্রতিবাদ আটকানোর পরিকল্পনা? পশ্চিম মেদিনীপুরে ডিআইয়ের বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক। 'স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়', স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছে স্কুল পড়ুয়ারাও। পড়ুয়াদের প্রতিবাদ আটকাতে নির্দেশ? উঠছে প্রশ্ন।