West Bengal News Live: 'এভাবে আমাদের ভাঙা যাবে না', ধর্নামঞ্চ থেকে কড়া বার্তা জুনিয়র ডাক্তারদের
West Bengal News Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

প্রেক্ষাপট
ধর্মতলায় আমরণ অনশনের মধ্যেই ১০ দফা দাবিতে মহামিছিলে ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল থেকে এসএসকেএম-পঞ্চমীর বিকেলে ধর্মতলা চলো। আর জি কর-কাণ্ডের চার্জশিটে কেন শুধু একজনের নাম? মহামিছিলের পর এবার ষষ্ঠীতে সিবিআই দফতর অভিযানের...More
পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র ভাঙড়। দুর্ঘটনায় একজনের মৃত্যু, আরেকজন আহত হওয়ার পরেই বাসন্তী হাইওয়ের ঘটকপুর মোড় অবরোধ করে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ। পুলিশের তোলাবাজি থেকে বাঁচতেই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল, অন্য বাইকের ধাক্কায় মৃত্যু। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পুলিশ সূত্রে।
অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে কাল মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা। আর জি কর থেকে জয়নগর-ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে 'অভয়া পরিক্রমা'