RG Kar News LIVE Updates: আজ সুপ্রিম কোর্টে শুনানির আগে ফের রাত দখল, কলকাতা থেকে জেলা, আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ
RG Kar Protest LIVE Updates: রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে থাকুন...
ABP AnandaLast Updated: 08 Sep 2024 11:26 PM

প্রেক্ষাপট
কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ, তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। তৃণমূলের সাংসদ পদ...More
কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ, তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। তৃণমূলের সাংসদ পদ ও রাজনীতি ছাড়ার ঘোষণা জহর সরকারের। 'কিছু আমলা ও দুর্নীতিগ্রস্তের পেশিশক্তির আস্ফালনই মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণ। কোনও সরকারের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ ও অনাস্থা আমি আগে দেখিনি'। চিকিৎসক ধর্ষণ-খুনের এক মাসের মাথায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। আগের দিন ফের রাত দখলের ডাক। শিলিগুড়িতে ভোর দখল।আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ফের পথে ৩ প্রধান। বেলঘরিয়ায় মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান সমর্থকদের প্রতিবাদ। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে অবশেষে ২ বিতর্কিত চিকিৎসক অভীক-বিরুপাক্ষকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।সিবিআই হেফাজতে থাকা সন্দীপকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের শোকজ। ৩ দিনে জবাব তলব। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত।দুর্নীতির দায়ে ধৃত সন্দীপের আরও সম্পত্তির হদিশ। বাড়ি, বাংলোর পর বেলেঘাটাতেই খোঁজ মিলল জোড়া ফ্ল্যাটের। গ্যারাজে সরকারি বোর্ড লাগানো এসইউভি।
RG Kar Protest LIVE Updates: প্রয়োজনে CP-কে সরিয়ে দিন, মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের
প্রয়োজনে CP-কে সরিয়ে দিন, মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের। 'আর জি কর-কাণ্ডে রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকুন, প্রয়োজনে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিন, মুখ্যমন্ত্রীকে বার্তা রাজ্যপালের, খবর রাজভবন সূত্রে।