RG Kar News Live : শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা
RG Kar Protest : রাত ৯ থেকে ১০টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র ডাক্তারদের।
ABP AnandaLast Updated: 05 Sep 2024 12:56 AM

প্রেক্ষাপট
কলকাতা : মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল পেশ করল রাজ্য় সরকার। তৃণমূল সরকারের আনা বিলে বিজেপি সম্মতি দিলেও আলোচনার সময় তুমুল হইহট্টগোল হল। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা...More
কলকাতা : মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল পেশ করল রাজ্য় সরকার। তৃণমূল সরকারের আনা বিলে বিজেপি সম্মতি দিলেও আলোচনার সময় তুমুল হইহট্টগোল হল। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিরোধী দলনেতা। মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীর মুখ্য় উপদেষ্টার একটি মন্তব্য় ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল। মঙ্গলবার ধর্ষণ বিরোধী বিল পেশের পর মহিলাদের নাইট ডিউটি নিয়ে মুখ খুললেন মুখ্য়মন্ত্রী। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর জি কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। অভিযোগ, এই দু'জনকে বেআইনিভাবে প্রচুর সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। হাসপাতালে যাবতীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দায়িত্ব ছিল তাঁদের। বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, দু'জনেরই বাড়ি হাওড়ার সালকিয়ায়। সেখানকার বাসিন্দাদের দাবি, গত কয়েকবছরে আচমকাই বদলে গেছিল এই দু'জনের জীবনযাত্রা এবং চালচলন।কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা। চাপের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক। তারপরও কাঞ্চনের মন্তব্যের সমালোচনা করে একের পর এক পোস্ট টলিপাড়ার।
RG Kar Protest Update: শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা
শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা। গাড়ি ঘিরে বিক্ষোভ। কোনও রকমে এলাকা থেকে ফিরতে হল ঋতুপর্ণাকে।