কলকাতা: আসন্ন উপনির্বাচনে কোন নাম ও প্রতীকে লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ও 'ঋতব্রত তৃণমূল', তা এখনও নিশ্চিত নয়। আপাতত ফ্রিজ করে দেওয়া হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম ও জোড়ফুল চিহ্ন। দুই শিবিরকেই বিকল্প নাম ও প্রতীক জমা করতে বলেছিল নির্বাচন কমিশন। আর সেই জমা করার ডেডলাইন ছিল ১৮ সেপ্টেম্বরের সকল ১১ টা। আর ডেডলাইন শেষ হওয়ার আগেই দলের নাম ও প্রতীক জমা করে দিয়েছে দুই শিবিরই।               

Continues below advertisement

আরও পড়ুন: নির্বাচন কমিশনে জমা পড়েছে বিকল্প নাম, 'ন্যাশনালিস্ট' নাকি 'ডেমোক্র্যাটিক', কোন 'তৃণমূল' হাতে পাবে ঋতব্রত শিবির?

ইমেল মারফত দুই শিবিরই ৩ টি করে দলের নাম ও ৩ টি করে বিকল্প প্রতীক পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর, ঋতব্রত শিবির প্রতীকের যে তালিকা জমা করেছে তার মধ্যে রয়েছে 'টর্চ', 'খাম' ও 'ব্ল্যাক বোর্ড'। এখন দেখার নির্বাচন কমিশন কোন প্রতীককে ঋতব্রত শিবিরের প্রতীক বলে স্বীকৃতি দেয়। এ ছাড়াও দলের নামের ক্ষেত্রেও ৩ টে নাম পাঠানো হয়েছে।               

Continues below advertisement

'ঋতব্রত তৃণমূল' -এর যে জাতীয় কর্ম সমিতির বৈঠক, সেই বৈঠক হয়েছে জুম মিটিংয়ের মাধ্যমে। আর সেই মিটিংয়েই ৩ টে নাম চূড়ান্ত করা হয়েছে। ঋতব্রত শিবিরের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস। অর্থাৎ জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় নাম হল ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। আর তৃতীয় নাম হল, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস।               

আরও পড়ুন: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?

যদিও এর মধ্যে প্রথম ২ টো নামই প্রস্তাব আকারে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। তৃতীয় এই নাম নিয়ে একটু সমস্যা রয়েছে। কারণ দলের নাম আগে যখন ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দলের একটা সর্বভারতীয় পরিচিতি ছিল। আর সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নাম দিলে, নতুন এই দল একটি প্রাদেশিক দলে পরিণত হবে। এবার এটাও দেখার প্রতীকের পাশাপাশি কোন নামে সিলমোহর দেয় নির্বাচন কমিশন।