কলকাতা : দুর্নীতির বিরুদ্ধে বরাবর কড়া বার্তা দিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতির কথা বহুবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারীর মুখে। এবার দলের বিধায়কদের উদ্দেশে আরও কড়া বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। বললেন,  'প্রচুর ত্যাগের পর ক্ষমতায় এসেছে বিজেপি, ক্ষমতার অপব্যবহার করতে দেব না'।  

Continues below advertisement

এবার সরাসরি দলীয় বিধায়কদের উদ্দেশ্য করে দিলেন কড়া বার্তা। বলে দিলেন, তোলাবাজি বা ক্ষমতার অপব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না।  নিউটাউনে বিজেপির প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের নাম ব্যবহার করে অন্যায় কাজ করলে প্রয়োজনে   বিধায়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আরও স্পষ্ট করে শমীক বললেন, বিজেপি দীর্ঘ লড়াই এবং বহু মানুষের ত্যাগের মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। সেই ক্ষমতা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার অনুমতি কাউকে দেওয়া হবে না। দলের নাম বা বিধায়ক পদকে ব্যবহার করে কেউ যদি সাধারণ মানুষের উপর প্রভাব খাটান কিংবা অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।

শমীক ভট্টাচার্যের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দমদম থেকে নিউটাউন, বিভিন্ন জায়গা থেকেই অভিযোগ দলের কাছে পৌঁছচ্ছে বলে দাবি করেন তিনি। এই ধরনের অভিযোগকে হালকাভাবে নেওয়া হবে না বলেও দলীয় বিধায়কদের সতর্ক করেন বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, দলের কিছু বিধায়ক হয়তো মনে করছেন তাঁরা নিজেদের ব্যক্তিগত ক্ষমতায় নির্বাচিত হয়েছেন। এই ধারণা সম্পূর্ণ ভুল। তাঁদের জয়ের পিছনে দলের সংগঠন, কর্মীদের পরিশ্রম এবং বহু মানুষের ত্যাগ রয়েছে। তাই বিধায়কদের নিজেদের দায়িত্ব এবং দলের প্রতি দায়বদ্ধতার কথা মনে রাখতে হবে।

Continues below advertisement

বিধায়কদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়েও সরব হন শমীক। তাঁর দাবি, কোনও কোনও বিজেপি বিধায়ক ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে পর্যন্ত ছুটছেন। দলের জনপ্রতিনিধিদের এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যাঁরা অন্যায় করছেন, তাঁদের নিজেদের আচরণ শুধরে নিতে হবে। তিনি মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী বলেছেন, ২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও তাতে বিশেষ কিছু যায় আসে না। তাই দলের স্বার্থ এবং ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিজেপি। শুধুমাত্র বিধায়ক নির্বাচিত হয়েছেন বলেই কেউ নিজের ইচ্ছামতো কাজ করতে পারবেন না বলে বার্তা দেন শমীকষ