কলকাতা : সন্দেশখালির ৪ জায়গায় বেঙ্গল এসটিএফ- এর তল্লাশি। উদ্ধার ১৮টি আগ্নেয়াস্ত্র, ৫৬ রাউন্ড কার্তুজ। এখনও জারি তল্লাশি অভিযান। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৬ জন, যারা সকলেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন বেঙ্গল এসটিএফ- এর তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার রাতে সওকত মোল্লা গ্রেফতারের পর শনিবার সকাল থেকেই তৎপর বেঙ্গল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে বেঙ্গল এসটিএফ। তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার হয়েছে অস্ত্রভাণ্ডার। আরও অস্ত্র উদ্ধার হতে পারে বলে অনুমান পুলিশের।
এই ঘটনায় এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 'আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ', সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 'একটি বড়সড় সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে সাধুবাদ জানাই। STF সন্দেশখালির আশপাশের একাধিক এলাকায় তল্লাশি চালায়। লুকিয়ে রাখা বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আগের সরকারের আমলে বছরের পর বছর ধরে এ ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হত। সাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে তা ব্যবহার করা হত। এই সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা তাঁরা তাঁদের প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই অন্ধকার দিন এখন অতীত। পশ্চিমবঙ্গজুড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। রাজ্য থেকে অপরাধমূলক কার্যকলাপ ও রাজনৈতিক সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্রই প্রতিষ্ঠিত হবে', এক্স পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী।
নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র
সরবেড়িয়া, আকুঞ্জিপাড়ায়, কুমড়োখালি এবং মণিপুর- এই ৪ জায়গায় STF-র অভিযান। পরপর তৃণমূল নেতাদের বাড়িতে STF-র তল্লাশি। STF-র তল্লাশিতে উদ্ধার ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ। এর মধ্যে ১০টি বড় ও ৮টি ছোট আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সাংবাদিক বৈঠিক করে জানিয়েছে বেঙ্গল এসটিএফ। সন্দেশখালির তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে তল্লাশি চালিয়েছে বেঙ্গল STF- এর টিম। আরও ৩ অভিযুক্ত লুৎফর, রমজান মোল্লা, রেজাউল - এদের নাম সামনে এসেছে। এরা সকলেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ, দাবি পুলিশের। এদের গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ।
