কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের (Satabdi Roy)। নির্বাচনের রেজাল্ট বেরনোর পরেই, তৃণমূল ছেড়ে NCPI-তে গিয়েছিলেন শতাব্দী রায়। আর তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই জল্পনা বেড়েছে, তাহলে কি এবার NCPI আর NDA-র মিশে যাওয়া কেবল সময়ের অপেক্ষা? অন্যদিকে এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন জুন মাল্য ও। নিজেই ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, মেদিনীপুরের উন্নয়ন নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। আর বৈঠক সেরে বেরিয়ে, কী বললেন শতাব্দী রায় নিজে?

Continues below advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, কী বললেন শতাব্দী রায়?

বৈঠক থেকে বেরিয়ে, শতাব্দী রায় বললেন, 'আমাদের অবস্থান নিয়ে কথা বললাম। কে কী বলছেন, কে কি চাইছেন, সেটা নিয়ে কথা বললাম। আর আমার সাংসদ এলাকা নিয়েও কিছু কথা ছিল। সেই সমস্ত ভাবনাগুলোর কথা বলেছি। অনেক বড় পরিকল্পনা রয়েছে, সেগুলো বলেছি। সমস্ত কিছু ঠিকঠাক হলে, অবশ্যই প্রকাশ্যে আনব। উনি সমস্ত কথা মন দিয়ে শুনেছেন, জিজ্ঞাসা করেছেন। এখন পশ্চিমবঙ্গের কী অবস্থা, আগে কী দেখেছি, এখন কী দেখছি... এই সমস্তই জানতে চেয়েছেন।' বিজেপিতে যোগ দেওয়ার অফার এলে, কী করবেন শতাব্দী রায়? উত্তরে তিনি বলছেন, 'এসব নিয়ে এখনও কোনও কথা হয়নি, সময় বলবে। উনি আমাদের প্রধানমন্ত্রী, তাঁর সঙ্গে দেখা করা বা ছবি তোলার মানেই বিজেপিতে চলে যাওয়া নয়। কাজের সূত্রে দেখা করেছি, আগেও দেখা করছি। এখন কেন্দ্র আর রাজ্য সরকার একই, এর ফলে যে কোনও অর্ডার কেন্দ্র থেকেই আসবে। সেই কারণেই এত কথা।'

Continues below advertisement

এর আগে NDA-র সঙ্গে বৈঠকে যোগ দিয়ে শতাব্দী রায় বলেছিলেন, 'এই অভিজ্ঞতা আগে হয়নি, খুব ভাল সংগঠন। এই সেশনে কী কী বিল আসবে, তা নিয়ে আলোচনা করা হয়েছে। সরকার কত ব্যবসা করছে, কোথায় কী হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়েছে। নতুন নতুন বিভিন্ন ডিপার্টমেন্ট খুলে, সেখানে কেমন এবং কীভাবে ব্যবসা হচ্ছে... সেই সমস্ত বিষয় নজর রাখার কথা বলা হয়েছে। আগামীদিনে কী কী বিল আসবে, তা নিয়েও আলোচনা করা হয়েছে। সবাই ছিলেন বৈঠকে, তাই আমাদের ও অংশ হতে দেখা হয়েছিল।'

আরও পড়ুন: Narendra Modi: বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী