অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:  পার্ক সার্কাসে পুরনো ফুটওভার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই কারণেই আজ রাত ১০টা ৪০ থেকে আগামীকাল সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল বহু লোকাল ট্রেন। বেশকিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

Continues below advertisement

আজ বাতিল ৩৪৭৫৭ আপ এবং ৩৪৭৫৪ ডাউন শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৫৪৪৭ আপ এবং ৩৪৫৫২ ডাউন শিয়ালদা-ক্যানিং লোকাল, ৩৪৮৫৫ আপ এবং ৩৪৮৫৮ ডাউন শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল ও ৩৪১৬৩ আপ এবং ৩৪১৬৪ ডাউন শিয়ালদা-কোমাগাটা মারু বজবজ লোকাল। আগামীকালও বাতিল করা হয়েছে আরও ১৫ টি ট্রেন।

সপ্তাহান্তে ফের ট্রেন বাতিল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে  বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। চলবে না ৩০টি লোকাল ট্রেন।

Continues below advertisement

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক নেওয়া হবে। দিয়াড়া স্টেশনে পাওয়ার ও ট্রাফিক ব্লকের নেওয়া হবে। ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টা ২০ থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ২০ পর্যন্ত কাজ চলবে। তার জন্য একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্ত দিয়ে জানানো হয়েছে।

রবিবার যে ডাউন ট্রেনগুলি বাতিল থাকবে তার মধ্যে রয়েছে ভোর ৩টে ৫০ মিনিটের ৩৭৩১২ তারকেশ্বর–হাওড়া লোকাল। ভোর ৪টা ৫০ মিনিটের ৩৭৩১৪ তারকেশ্বর–হাওড়া লোকাল। ভোর ৫টা ৩৫ মিনিটের ৩৭৩১৬ তারকেশ্বর–হাওড়া লোকাল। ভোর ৬টা ২০ মিনিটের ৩৭৩১৮ তারকেশ্বর–হাওড়া লোকাল। সকাল ৭টার ৩৭৩২০ তারকেশ্বর–হাওড়া লোকাল। সকাল ৭টা ৪০ মিনিটের ৩৭৩২২ তারকেশ্বর–হাওড়া লোকাল। সকাল ৭টা ৫৫ মিনিটের ৩৭৩২৪ তারকেশ্বর–হাওড়া লোকাল। চলবে না সকাল ৮টা ৫০ মিনিটের ৩৭৩২৬ তারকেশ্বর–হাওড়া লোকালও। এছাড়াও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

রবিবার যে আপ ট্রেনগুলি বাতিল থাকছে তার মধ্যে রয়েছে ভোর ৪টা ০৫ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল। ভোর ৫টা ৩০ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল। বাতিল থাকবে ভোর ৫টা ৪৮ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল। ভোর ৬টা ৩২ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল। ভোর ৬টা ৪৫ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল–সহ একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।