কলকাতা: পশ্চিমবঙ্গে ২ থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী সেবা সেতু অভিযান বা বিশেষ সরকারি শিবির চলছে। নিজের বিধানসভা এলাকায় সেবা সেতু ক্যাম্প পরিদর্শন মুখ্যমন্ত্রীর। ২-৪ অক্টোবর রাজ্য জুড়ে সেবা সেতু ক্যাম্প থেকে পরিষেবা চলছে।                                          

Continues below advertisement

ভবানীপুরে জয় হিন্দ ভবনে মুখ্যমন্ত্রী সেবা সেতু ক্যাম্পে শুভেন্দু অধিকারী। সমস্ত সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে সেবা সেতু ক্যাম্পে, কোনও প্রকল্পের সুবিধা না পেলে অভিযোগও জানানো যাবে, যোগ্যতা অনুযায়ী সবাই সব প্রকল্পের সুবিধা পাবেন, আশ্বাস মুখ্যমন্ত্রীর।                      

কলকাতায় সেতু ক্যাম্প থেকে প্রথম দিনেই ২৮ হাজারের বেশি আবেদন। কলকাতা শহরে ৫৪টি সেবা সেতু ক্যাম্প চলছে, জানালেন স্মিতা পাণ্ডে। 

Continues below advertisement

সেবা সেতু ক্যাম্প নিয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। শুক্রবার ভোরবেলা থেকেই রাজ্যের বিভিন্ন ক্যাম্পে লম্বা লাইন। যারা এখনও অন্নপূর্ণা যোজনাতে টাকা পাননি তারা সকাল থেকেই এই ক্যাম্পগুলিতে লাইন দিয়েছেন। তাদের ইচ্ছা যেন পরের বারে তারা টাকা পান।              

এই শিবিরে কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে? তালিকায় রয়েছে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধির মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি। কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক ২০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জানা গিয়েছে।                                               

পূর্বতন সরকারের দুয়ারে সরকার শিবিরের ধাঁচেই সেবা সেতু অভিযান ক্যাম্প হবে জেলায় জেলায়। তবে এই ক্যাম্পগুলিতে এবার রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সমস্ত যোজনাগুলিতে অ্যাপ্লাই করার সুযোগও থাকছে। জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিশেষ সেবা সেতু অভিযানে বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে পরিষেবা দিতে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা।