মুম্বই: নভি মুম্বইয়ের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে শিল্পমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য ও তাপস রায়।এদিনের বৈঠকের পর শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমাদের রাজ্যের বিনিয়োগের ক্ষেত্রে যে বড় প্রতিন্ধকতা ছিল। তা ছিল আইনশৃঙ্খলা ইস্যু। লোয়ার জুডিশিয়ারি থ্রেট। এগুলো থেকে আমরা দূর করতে পেরেছি। জোরজুলুম যে হচ্ছিল, তা যাতে আর না হয়, সেদিকেই লক্ষ্য আমাদের। বিচ্য়ুতি যে কোথাও হচ্ছে না বা শোনা যাচ্ছে না, তা বলছি না। অতি দ্রুত তা শেষ করে দেওয়া হচ্ছে। আজকে নবি মুম্বই থেকে তরুণ শিল্পপতির এসেছেন। আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এটি ছোট আকারে হয়েছ। এরপর আরও বড় আকারে হবে। মুম্বইয়ে হবে তা। তাপস রায় কালীপুজোর পর অংশ নেবেন সেই বৈঠকে। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। যাঁরা বিনিয়োগ করছেন, তাঁরা আসতে চাইছেন। বর্তমানে যে সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্ব চলছে। সেই সরকারের ওপর মানুষের আস্থা রয়েছে।'

Continues below advertisement

এর আগে রাজ্যে বিড়লা গোষ্ঠীর আসার বিষয়ে জানিয়েছিলেন শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, "ভারতের বিভিন্ন প্রান্তে যারা বড় ব্যবসায়ী আছেন, যারা একসময় বাংলায় ছিলেন, যদি বিড়লার কথাই আমরা বলি, তাঁদের সঙ্গে কলকাতার যে যোগাযোগ, সেই আবেগটা তাঁরা এতটা অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি। এই রাজ্যটাকে তাঁরা নিজেদের রাজ্য বলে মনে করেন। তাঁরা কিন্তু আসছেন। আমরা অনাবাসী ভারতীয়দের কাছেও আবেদন জানিয়েছি যে, আপনারা দেশে আসুন। আমাদের বার্তা দেওয়ার আগেই তাঁরা উৎসাহ নিয়ে আমাদের কাছে আসছেন। যারা চলে গিয়েছিলেন, ইউরোপের একটা চিকিৎসকদের দল, যারা নিজেরা বিনিয়োগ করছেন এখানে হাসপাতাল তৈরি করার জন্য তাঁরা এসেছেন। এরমধ্যে ইন্দোনেশিয়ার একটা কোম্পানি যোগাযোগ করেছে। অটো মোবাইল ইন্ডাস্ট্রিতে তারা বিনিয়োগ করার জন্য আসছে।'

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে পালা বদলের পরপরই শিল্প নিয়ে বড় বার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, 'টাটা ফিরবেই, ফেরানোর দায়িত্ব বিজেপির। পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির। সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। সিঙ্গুরে জুয়েলারি হাব তৈরি হবে।১০০ কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন, কোনও পঞ্চায়েত-পুরসভা-কর্পোরেশন-জেলা পরিষদ-পঞ্চায়েত সমিতি থেকে অনুমতি নিতে হবে না।' দীর্ঘ সময় বাংলায় কোনও বড় শিল্প আসেনি, এবার কি পরিস্থিতি বদলাবে? 

Continues below advertisement