শিমলা : আচমকাই ভেঙে পড়ল পাহাড়ের ঢাল। মুহূর্তের মধ্যে বিরাট আকারের পাথর,মাটি ও কাদা, ধুলো নেমে এল পাহাড়ের ঢাল বেয়ে। পাহাড়ি রাস্তায় তখন দাঁড়িয়ে সারি সারি গাড়ি। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষ। রাক্ষুসে গতিতে পাহাড় ভেঙে পড়তে দেখে , যে যেদিকে পারলেন লাগালেন দৌড়। মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ নেমে আসে রাস্তায়। ধুলোয় ঢেকে যায় চারপাশ। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় একাধিক গাড়ি ও পথচারী।

Continues below advertisement

 হিমাচল প্রদেশের শিমলায় ধল্লি-সাঞ্জৌলি বাইপাসে এই ভয়ঙ্কর ভূমিধসে আতঙ্কিত সকলে।  বৃহস্পতিবারের ভূমিধসের ঘটনায় সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। তবে এখনও  পর্যন্ত ঘটনায়  কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিরাট এই ধসের জেরে রাস্তায়  যান চলাচল সাময়িকভাবে  ব্যাহত হয়।  ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয় দ্রুত।

হিমাচল প্রদেশের ধসের ঘটনা নতুন কিছু নয়। উত্তর ভারতে হিমালয়ের  নাগাড়ে চলছে প্রাকৃতিক বিপর্যয়। এই পরিস্থিতিতে ধসের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। প্রাথমিকভাবে প্রাণহানির খবর না থাকলেও, অল্পের জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে।

Continues below advertisement